
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজের সঙ্গে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেরিটাইম বিশ্ববিদ্যালয়র ভাইস চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী সৌজন্য সাক্ষাৎ করেছেন। গত ২৩ অক্টোবর তাঁদের এই সাক্ষাৎ হয়।
এ সময় ভাইস চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী ইউজিসি চেয়ারম্যান মহোদয়কে বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ অস্থায়ী ক্যাম্পাসের পরিচালিত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।
এ ছাড়া তিনি ইউজিসি চেয়ারম্যানকে চট্টগ্রামের বন্দর ও চাদগাঁও থানাধীন হামিদচরে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। এ সময় ইউজিসি চেয়ারম্যান বিএসএমআরএমইউয়ের ভাইস চ্যান্সেলরকে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণসহ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১৪ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৯ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
২১ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১ দিন আগে