
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের জন্য নতুন টেক সেন্টার চালু হয়েছে। এই সেন্টারের নাম ডিএমএ-ডিআইইউ টেক সেন্টার (ডেটাসফট ম্যানুফেকচারিং অ্যান্ড এসেম্বলিং—ডিআইইউ টেক সেন্টার)। শিক্ষার্থীদের প্রযুক্তি বিষয়ে ব্যবহারিক দক্ষতা বাড়ানোর জন্য এটি প্রতিষ্ঠিত হয়েছে।
১১ আগস্ট (সোমবার) বিশ্ববিদ্যালয়ের ইনোভেশন ল্যাবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম আর কবির সেন্টারটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্য দেন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান এবং ডিএমএ চেয়ারম্যান মাহাবুব জামান।
সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. শেখ রাশেদ হায়দার নূরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিএমএর ব্যবস্থাপনা পরিচালক হাসান রহমান, রহিম আফরোজের প্রধান নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম, ইন্টেলিয়ারের উপদেষ্টা মো. শফিকুল ইসলাম, বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. বিমল চন্দ্র দাস এবং সিএসই বিভাগের সহযোগী প্রধান অধ্যাপক ড. আমিনুল ইসলাম।
উদ্বোধনী বক্তব্যে ড. মো. সবুর খান বলেন, ডিএমএ-ডিআইইউ টেক সেন্টার ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার মধ্যে সেতুবন্ধ সৃষ্টি করবে। শিক্ষার্থীরা এখানে আইওটি, অটোমেশন, পিসিবি ডিজাইন, এসএমপি ও ম্যানুফেকচারিং প্রক্রিয়ায় ব্যবহারিক দক্ষতা অর্জনের সুযোগ পাবে। তিনি শিক্ষার্থীদের এ সুযোগ কাজে লাগিয়ে স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে কর্মোপযোগী হয়ে ওঠার আহ্বান জানান।
ড. মো. সবুর খান আরও আশা প্রকাশ করেন, এই সেন্টার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইনোভেশন, গবেষণা ও উদ্যোক্তা উন্নয়নের একটি সফল হাব হিসেবে গড়ে উঠবে।

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার খাজনাগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকের পদ পাঁচটি। তবে কর্মরত দুজন। তাঁদের একজন আবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন। ফলে একজন শিক্ষককে পাঠদানের দায়িত্ব সামলাতে হচ্ছে।
২ ঘণ্টা আগে
স্থায়ী বসতভিটা বা নিজস্ব আবাসন না থাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগপত্র আটকে থাকা মিশন আচার্যের নিয়োগের জট খুলেছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলনের হস্তক্ষেপের পর তাঁকে নিয়োগপত্র দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে...
১০ ঘণ্টা আগে
মিফতাহুল জান্নাত সায়মা চট্টগ্রামের নন্দনকানন এলাকার মেয়ে। দুই বোন ও এক ভাইয়ের মধ্যে তিনি দ্বিতীয়। বোন বিসিএস স্বাস্থ্য ক্যাডার এবং ভাই ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছেন। বাবা ব্যবসায়ী এবং মা গৃহিণী। তাঁর মা-বাবার নিজেদের পড়াশোনার সুযোগ ছিল সীমিত। কিন্তু সন্তানদের শিক্ষার প্রশ্নে মা-বাবা ছিলেন সব সময় দৃঢ়।
১৭ ঘণ্টা আগে
কিউএস গ্লোবাল এমবিএ র্যাঙ্কিং ২০২৭ প্রকাশিত হয়েছে। বিশ্বের সেরা পূর্ণকালীন এমবিএ কর্মসূচির তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্রের কেমব্রিজের এমআইটি স্লোয়ান। দ্বিতীয় অবস্থানে রয়েছে হার্ভার্ড বিজনেস স্কুল। তৃতীয় অবস্থানে স্ট্যানফোর্ড গ্র্যাজুয়েট স্কুল অব বিজনেস।
১৭ ঘণ্টা আগে