বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) নতুন লোগো উন্মোচন করা হয়েছে। গতকাল ৪ ডিসেম্বর সোমবার সকালে উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার তাঁর কার্যালয়ের সামনে সব শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এ লোগো উন্মোচন করেন।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব সম্মেলন ও প্রশিক্ষণকেন্দ্রে নতুন লোগো সম্পর্কিত ভাবনাবিষয়ক অনুষ্ঠানে উপাচার্য বলেন, বাউবিকে বদলে দেওয়ার প্রত্যয় নিয়ে উন্মোচিত হলো নতুন লোগো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে সোনার বাংলা গড়ার পরিকল্পনা করেছিলেন তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছেন। স্মার্ট বাংলাদেশ ও রূপকল্প ২০৪১ বাস্তবায়নে বাউবি জ্ঞানভিত্তিক, উদ্ভাবনী এবং অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল সমাজ গড়ে তোলার প্রয়াস চালিয়ে যাচ্ছে। আজকের লোগো উন্মোচন সেসব কর্মসূচির একটি অংশ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ গড়ার রূপকল্প বাস্তবায়ন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও ডেল্টাপ্ল্যান বাস্তবায়নের পরিকল্পনাকে সামনে রেখেই বাউবি কাজ করে যাচ্ছে। গণমানুষের মধ্যে শিক্ষার আলো জ্বালাতে এবং গণতন্ত্রের বিকাশে সরকারের ডিজিটাল শিক্ষা বাস্তবায়ন ও শিক্ষার মানোন্নয়নে বাউবি অনন্য ভূমিকা পালন করে চলেছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নত বাংলাদেশ সৃজনের লক্ষ্যে বাউবির সবাইকে নতুন লোগো ও নতুন বছরকে সামনে রেখে দৃঢ়প্রত্যয় নিয়ে নিষ্ঠা ও সততার সঙ্গে নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানান উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার।
বাউবির নতুন লোগোতে নানা অঙ্গীকার ও নানা উপলব্ধি সঞ্জীবিত হয়েছে। নতুন লোগোতে প্রযুক্তিনির্ভর উন্মুক্ত ও দূরশিক্ষণ, চতুর্থ শিল্পযুগ ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রতীকী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত বাংলা নাম বাউবি ও ইংরেজি নাম BOU-এর বর্ণ তিনটি স্থান অনুপাতে অর্ধমূর্ত ও মূর্তভাবে এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ইংরেজি Bangladesh Open University সরাসরি অর্ধবৃত্তাকারে উপস্থাপন ও রঙের বিন্যাস দেখানো হয়েছে।
লোগো উন্মোচন অনুষ্ঠানে বাউবির উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. নাসিম বানু, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মাহবুবা নাসরীন, ট্রেজারার অধ্যাপক মোস্তফা আজাদ কামাল, রেজিস্ট্রার ড. মহা. শফিকুল আলমসহ বিভিন্ন স্কুলের ডিন, পরিচালক, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বাউবির আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন। পরে নতুন লোগোসম্বলিত বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন উপাচার্য।

যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার স্বপ্ন দেখেন বিশ্বের লাখো শিক্ষার্থী। সেই স্বপ্নের পথে এবার যুক্ত হচ্ছে নতুন শর্ত। প্রস্তাবিত নীতি অনুযায়ী, যুক্তরাষ্ট্রে পড়তে যেতে আগের তুলনায় বেশি কাগজপত্র জমা দিতে হবে, মানতে হবে নির্ধারিত সময়সীমা। একই সঙ্গে বাড়বে অভিবাসন কর্তৃপক্ষের সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগও।
৪ ঘণ্টা আগে
দেশের লাখো তরুণের স্বপ্নের নাম বিসিএস। কিন্তু সেই স্বপ্নের পথ খুব সহজ নয়। বিশাল সিলেবাস, কঠিন প্রতিযোগিতা আর দীর্ঘ প্রস্তুতির কথা ভেবে অনেকে শুরুতে দমে যান। অনেকের ধারণা, পড়া মুখস্থ করলেই সফল হওয়া যায়। কিন্তু বাস্তবতা ভিন্ন।
৪ ঘণ্টা আগে
তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে বর্ষা-অনুপ্রাণিত সৃজনশীল প্রকল্পের মাধ্যমে দেখানো হচ্ছে কীভাবে ব্যবসায় শিক্ষা শ্রেণিকক্ষের গণ্ডি পেরিয়ে বাস্তব জীবনের অভিজ্ঞতাভিত্তিক শিক্ষায় রূপ নিতে পারে।
৪ ঘণ্টা আগে
ইংরেজি লেখা ও কথাকে আরও সাবলীল, আকর্ষণীয় করতে Connectors গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আজ থাকছে আরও কয়েকটি প্রয়োজনীয় Connector-এর ব্যবহার।
৫ ঘণ্টা আগে