ভিপি পদপ্রার্থী, ছাত্রশিবির

ডাকসু হবে সবার, এটা কোনো দল বা বর্গের হবে না বলে প্রত্যাশা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও আসন্ন ডাকসু নির্বাচনে সংগঠন থেকে ভিপি পদপ্রার্থী সাদিক কায়েমের। কেমন ডাকসু প্রত্যাশা করেন—আজকের পত্রিকার এমন প্রশ্নে গতকাল মঙ্গলবার তিনি এ মন্তব্য করেন।
সাদিক কায়েম বলেন, ‘আমরা চাই, এই ডাকসু হবে সবার, এটা কোনো দল বা বর্গের হবে না। জুলাইয়ে আমরা যেমন সবাই একসঙ্গে কাজ করেছি, ডাকসুতেও আমরা সে রকমই করতে চাই। বিগত সময়ে ছয়টি ডাকসু হয়েছে এবং সেসব ডাকসুতে নেতাও তৈরি হয়েছেন। তবে তাঁরা একটি নির্দিষ্ট দলকে প্রাধান্য দিয়েছেন। আমরা চাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্রসংগঠনগুলো একসঙ্গে কাজ করবে।’
নির্বাচিত হলে শিক্ষার্থীদের বিভিন্ন সংকট নিরসনে কাজ করবেন বলেও জানান ছাত্রশিবিরের প্যানেলের ভিপি পদপ্রার্থী। তিনি বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বাধ্য করব শিক্ষার্থীদের নানা সংকট নিরসনে পদক্ষপ নিতে। আমরা চাই, একজন বিশ্ববিদ্যালয়শিক্ষার্থী পড়াশোনার পরিবেশ পাবে, হলে খাদ্যের মান ঠিক পাবে, হলের সিট সুন্দরভাবে পাবে, সে সঙ্গে লাইব্রেরি ফ্যাসিলিটি ও স্বাস্থ্যসেবা পাবে। একই সঙ্গে ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করব।’
নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে সাদিক কায়েম বলেন, ‘বিগত এক বছরে আমাদের নানা পদক্ষেপে শিক্ষার্থীদের অভূতপূর্ব সাড়া দেখে আমরা জয়ের বিষয়ে আশাবাদী। আমাদের নিয়ে শিক্ষার্থীরা স্বপ্ন দেখছে এবং তারা আমাদের নেতৃত্বের ওপর আস্থা রাখতে চায়। এ কারণে আমরা মনে করছি, আমাদের সম্পূর্ণ প্যানেলের বিজয় হবে।’

বৈশ্বিক সংকট ও জ্বালানি পরিস্থিতি বিবেচনায় দেশের মহানগর এলাকার প্রাথমিক বিদ্যালয়েও (সরকারি ও বেসরকারি) অনলাইন ও অফলাইন (সশরীর) মিলিয়ে (ব্লেন্ডেড) শ্রেণি কার্যক্রম চালুর পরিকল্পনা করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
৮ ঘণ্টা আগে
স্বপ্নের দেশ যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ করে দিতে ইউনিভার্সিটি অব স্যালফোর্ড তাদের মর্যাদাপূর্ণ ‘ইন্টারন্যাশনাল এক্সিলেন্স স্কলারশিপ-২০২৬’ ঘোষণা করেছে। বিশ্বের যেকোনো আন্তর্জাতিক শিক্ষার্থী এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বিশেষ করে যাঁরা স্যালফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর...
১৪ ঘণ্টা আগে
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
১৫ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল করা ‘আব্দুর রহমান হল’ ও ‘শহীদ নজরুল হল’ উদ্ধারে ১০ দিনের আলটিমেটাম দিয়েছে শাখা ছাত্রদল। আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে হল দুটি উদ্ধারে অভিযানে যান নেতা-কর্মীরা। এ সময় তাঁরা বেদখল করা হল দুটি উদ্ধারে ১০ দিনের আলটিমেটাম দেন...
১ দিন আগে