
বিশ্ব ফুসফুস ক্যানসার দিবস ২০২৬ উপলক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) ফুসফুসের ক্যানসার সচেতনতা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এনএসইউর ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগ ও বীকন ফার্মাসিউটিক্যালস পিএলসির সহযোগিতায় ‘প্রোটেক্ট ইওর লাংস: আ সেমিনার অন লাং ক্যানসার অ্যাওয়ারনেস’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করা হয়।
ফুসফুসের ক্যানসার প্রতিরোধ, প্রাথমিক শনাক্তকরণ ও সময়মতো চিকিৎসার গুরুত্ব তুলে ধরাই ছিল সেমিনারের মূল উদ্দেশ্য। পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপন ও সঠিক স্বাস্থ্যসেবা গ্রহণে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ক্যানসার সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. গোলাম মোহিউদ্দিন ফারুক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ক্যানসার সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. কাজী মোস্তাক হোসেন এবং এনএসইউর স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সের ডিন অধ্যাপক ডা. দীপক কুমার মিত্র। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউর ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ হোসাইন শাহরিয়ার।
মূল বক্তব্যে ফুসফুসের ক্যানসারের ক্রমবর্ধমান প্রকোপ, ঝুঁকিপূর্ণ কারণ, প্রতিরোধমূলক কৌশল, রোগ নির্ণয় ও চিকিৎসার সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়। এ সময় রোগের প্রাথমিক শনাক্তকরণ রোগীর চিকিৎসার ফল উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উল্লেখ করেন বক্তারা।
বিশেষজ্ঞরা ফুসফুসের ক্যানসার প্রতিরোধ, স্ক্রিনিং, রোগ নির্ণয় ও চিকিৎসা ব্যবস্থাপনা নিয়ে প্রমাণভিত্তিক বিভিন্ন দিক তুলে ধরেন। পাশাপাশি শিক্ষার্থী ও ভবিষ্যৎ স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জনস্বাস্থ্য সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার ওপর গুরুত্ব দেন তারা।
সেমিনারে শিক্ষার্থী, শিক্ষক ও স্বাস্থ্যসেবা পেশাজীবীরা অংশ নেন। বিশেষজ্ঞদের আলোচনা ও বাস্তবভিত্তিক দিকনির্দেশনার মাধ্যমে অংশগ্রহণকারীরা ফুসফুসের ক্যানসারের জনস্বাস্থ্যগত প্রভাব এবং প্রাথমিক হস্তক্ষেপের গুরুত্ব সম্পর্কে ধারণা লাভ করেন।

শিক্ষা মন্ত্রণালয়ের অধীন দপ্তর জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) হোস্টেল রয়েছে পাঁচটি। এসব হোস্টেলের আয় ও ব্যয়ের ক্ষেত্রে সংরক্ষণ করা হয়নি স্টক রেজিস্টার, বিল-ভাউচার। গত পাঁচ অর্থবছরে (২০২১–২২ থেকে ২০২৫–২৬) আয়ের ৩ কোটি টাকা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়নি।
৫ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফলাফলে গড় পাসের হার ৪৪ দশমিক ২৭ শতাংশ।
১৭ ঘণ্টা আগে
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) পদার্থবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বিদায়ী শিক্ষার্থীদের সম্মাননা ও ‘ফেয়ারওয়েল অ্যান্ড ফিজিক্স নাইট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে পদার্থবিজ্ঞান সমিতির উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন...
১৯ ঘণ্টা আগে
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্র উপদেষ্টা, চারটি হলের প্রভোস্ট, একজন আবাসিক শিক্ষক ও সেন্ট্রাল ল্যাবরেটরির অতিরিক্ত পরিচালক পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান এসব পদে নিয়োগ দিয়েছেন।
২ দিন আগে