খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ক্লাবের (ফউটেক) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ক্লাবটির ২০২৫-২৬-এর নবগঠিত কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফউটেক ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. ইনসান আলী এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন একই বর্ষের শিক্ষার্থী মো. ফারদিন আহমেদ দিপন।
আজ মঙ্গলবার ফরেস্ট্রি ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি ইশমাম আফরোজ ও এস কে মামুন হাসান প্রান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রাজু, সাংগঠনিক সম্পাদক হৃদয় দেবনাথ, দপ্তর সম্পাদক মোকাররম হোসাইন, ব্যবস্থাপনা সম্পাদক মো. আসিফ মাহমুদ, মহিলাবিষয়ক সম্পাদক তামান্না ইয়াসমিন জুঁই, তথ্যপ্রযুক্তি ও ফটোগ্রাফি সম্পাদক সুদীপ্ত ঘোষ।
এ ছাড়া কমিটিতে ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মো. মাহফুজুর রহমান রাহাদ, সহকারী ক্রীড়া সম্পাদক মো. আবুল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অর্ক কুন্ডু, সহকারী সাংস্কৃতিক সম্পাদক পলক বিশ্বাস।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১৪ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৯ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
২১ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১ দিন আগে