
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কর্মকর্তা সমিতির ২০২৬-২৭ বর্ষের নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে সম্মিলিত কর্মকর্তা ঐক্য পরিষদ। সভাপতি পদে আব্দুল মঈদ বাবুল এবং সাধারণ সম্পাদক পদে তোজাম্মেল হক তোজাম নির্বাচিত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হয়। পরে রাত সাড়ে ১০টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার হাফিজুর রহমান বাচ্চু।
জানা গেছে, এবারের নির্বাচনে সম্মিলিত কর্মকর্তা ঐক্য পরিষদ (বাবুল-তোজাম পরিষদ) ১৫ পদের মধ্যে ১৪টিতে বিজয় অর্জন করেছে। বিপরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী ও মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রিপু-লতিফ পরিষদ মাত্র একটি পদে জয় পেয়েছে।
সভাপতি পদে পরীক্ষা নিয়ন্ত্রক অফিসের উপপরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মঈদ বাবুল ২৮৫ ভোট পেয়েছেন। অপর দিকে সাধারণ সম্পাদক পদে কেন্দ্রীয় গ্রন্থাগার অফিসের জুনিয়র লাইব্রেরিয়ান তোজাম্মেল হক তোজাম ৩২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
সম্মিলিত কর্মকর্তা ঐক্য পরিষদের অন্য নির্বাচিত বিজয়ীরা হলেন সহসভাপতি মেডিকেল সেন্টারের উপ-রেজিস্ট্রার ইয়ারুল ইসলাম (২৯৭) এবং এস্টেট অফিসের উপ-রেজিস্ট্রার ড. ওয়াহীদুজ্জামান (২২০), যুগ্ম সম্পাদক ট্রেজারার অফিসের উপপরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ (২৫১), কোষাধ্যক্ষ আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের উপ-রেজিস্ট্রার জাহিদুল ইসলাম (২৪৮), প্রচার ও দপ্তর সম্পাদক পরিবহন অফিসের উপ-রেজিস্ট্রার আরিফ হোসেন (২৩১), সাংস্কৃতিক, সাহিত্য, পত্রিকা ও ক্রীড়া সম্পাদক হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের জুনিয়র লাইব্রেরিয়ান আব্দুর রাজ্জাক (২৭৭) এবং মহিলাবিষয়ক সম্পাদক অর্থ ও হিসাব বিভাগের উপপরিচালক সুলতানা পারভীন (২৭৭)।
এ ছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন একই পরিষদের শহিদুল ইসলাম শহিদ (৩৩৩), আবু জাফর আদম (২৫৮), জাহাঙ্গীর আলম (২৬৩), সাইদুর রহমান (২৫০), আমিরুল ইসলাম। রিপু-লতিফ প্যানেলের একমাত্র পরিবহন অফিসের শাখা কর্মকর্তা জাকির হোসেন জাকির (২২৫)।
নবনির্বাচিত সভাপতি আব্দুল মঈদ বাবুল বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয়ে এবারের নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। ভোটাররা নির্ভয়ে ও স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। নবনির্বাচিত সমিতির মূল লক্ষ্য হলো সকল কর্মকর্তার ন্যায্য অধিকার নিশ্চিত করা, পেশাগত নিরাপত্তা বজায় রাখা এবং দলীয়করণ বা বৈষম্য প্রতিরোধ করা। ৪৮৩ কর্মকর্তার যে কেউ সমস্যায় পড়লে সমিতি তাদের পাশে থাকবে এবং দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়ে স্বচ্ছ প্রশাসন প্রতিষ্ঠায় কাজ করবে।’

এ উপলক্ষে পৃথক দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সামাজিক বিজ্ঞান অনুষদের সদ্য সাবেক ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মঈনুল ইসলাম এবং জীববিজ্ঞান অনুষদের সদ্য সাবেক ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান উপস্থিত ছিলেন। এছাড়া সংশ্লিষ্ট দুই অনুষদের অধিভুক্ত বিভিন্ন বিভাগের
২৬ মিনিট আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা সময়সূচি নিয়ে ছড়িয়ে পড়া একটি বিজ্ঞপ্তিকে ‘সম্পূর্ণ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে জানিয়ে দিয়েছে আন্তশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।
৫ ঘণ্টা আগে
‘টেকসই উন্নয়নের জন্য প্রযুক্তি, ন্যায়বিচার ও প্রাতিষ্ঠানিক স্থিতিস্থাপকতা’ প্রতিপাদ্য নিয়ে সিলেটের মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্র ও শনিবার টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর জাতীয় আন্তবিভাগীয় সম্মেলন গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়...
১৯ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) মাস্টার্স (থিসিস), এমফিল ও পিএইচডি শিক্ষার্থী এবং গবেষকদের মাঝে গবেষণা অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এ সময় গবেষণা অনুদানপ্রাপ্তদের মধ্যে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ৩ নং যুগ্ম-আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন...
২১ ঘণ্টা আগে