Ajker Patrika

এইচএসসি বিশেষ পরামর্শ: ইংরেজি দ্বিতীয় পত্র

প্রশ্নের ধরন বুঝে উত্তর করো

ড. মোহাম্মদ এমদাদ
প্রশ্নের ধরন বুঝে উত্তর করো
ফাইল ছবি

এইচএসসি পরীক্ষায় ইংরেজি দ্বিতীয় পত্রে ভালো ফল করতে হলে প্রতিটি প্রশ্নের ধরন ও উত্তর লেখার কৌশল সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা জরুরি। নিচে প্রশ্নভিত্তিক পরামর্শ তুলে ধরা হলো।

Part-A: Grammar (৬০ নম্বর)

Question-1: Gap Filling with Articles (৫ নম্বর)

একটি ছোট প্যাসেজে a, an ও the-এর ব্যবহারসংক্রান্ত ১০টি শূন্যস্থান থাকবে। এর মধ্যে ১-২টি স্থানে কোনো article প্রয়োজন নাও হতে পারে। সে ক্ষেত্রে উত্তরে × (ক্রস) চিহ্ন দেবে। উত্তরপত্রে ধারাবাহিকভাবে শুধু উত্তর লিখবে। বাক্যের শুরুতে article বসলে সেটি বড় হাতের অক্ষরে লেখা উত্তম।

Question-2: Gap Filling with Prepositions (৫ নম্বর)

এটি সম্পূর্ণই Preposition-ভিত্তিক প্রশ্ন। ১০টি শূন্যস্থান পূরণ করতে হবে। ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত সব শিক্ষা বোর্ডের প্রশ্ন ভালোভাবে অনুশীলন করলে এই অংশে ভালো নম্বর পাওয়া সম্ভব।

Question-3: Gap Filling with Words/Phrases (৫ নম্বর)

এ প্রশ্নে একটি বক্সে ১০টি word বা phrase দেওয়া থাকবে। সঠিক শব্দ বা phrase ব্যবহার করে শূন্যস্থান পূরণ করতে হবে। শুধু (a-j) পর্যন্ত তুলে উত্তর লিখবে। পুরো প্যাসেজ লেখার প্রয়োজন নেই। Phrases-এর ব্যবহার অনুশীলন করবে was born, have to/has to, would rather, had better, let alone, what if, as if/as though, as soon as, What's ... like? What does... look like? Introductory there ও it.

Question-4: Completing Sentences with Clauses/ Phrases (১০ নম্বর)

এখানে ১০টি অসম্পূর্ণ বাক্য থাকবে। Grammar ও Context অনুযায়ী বাক্য সম্পূর্ণ করতে হবে। বিশেষভাবে অনুশীলন করবে—since, as if/as though, lest, let alone, till/until, it is high time, would rather, conditionals, had/were (inversion).

Question-5: Right Form of Verbs (৫ নম্বর)

Bracket-এর verb-কে সঠিক রূপে লিখতে হবে। বিশেষ গুরুত্ব দাও Tense-based Right Form of Verbs; Structure-based Right Form of Verbs ও Subject-Verb Agreement.

Question-6: Changing Sentences (৫ নম্বর)

নির্দেশনা অনুযায়ী বাক্য পরিবর্তন করবে। ভালোভাবে অনুশীলন করবে Change of Voice, Change of Degree এবং Change of Sentences (According to Meaning and Structure).

Question-7: Changing Speech/Narration (৫ নম্বর)

সাধারণত Direct Speech থেকে Indirect Speech-এ পরিবর্তন করতে বলা হয়। তাই বিগত বছরের সব বোর্ডের প্রশ্ন অনুশীলন করলে ভালো করবে।

Question-8: Pronoun Reference/ Agreement (৫ নম্বর)

এ প্রশ্নে Pronoun-এর ভুল ব্যবহার সংশোধন করতে হবে। পুরো অনুচ্ছেদটি শুদ্ধভাবে লিখে সংশোধিত Pronoun-গুলোর নিচে দাগ (Underline) দেবে।

Question-9: Use of Modifiers (৫ নম্বর)

Premodifier ও Postmodifier-এর ব্যবহার ভালোভাবে শিখতে হবে। পাশাপাশি Noun, Adjective ও Adverb সম্পর্কে পরিষ্কার ধারণা রাখতে হবে।

Question-10: Use of Sentence Connectors (৫ নম্বর)

একটি গল্পভিত্তিক বা সাম্প্রতিক বিষয়ের ওপর লেখা Passage-এ ১৪টি শূন্যস্থান থাকবে। Context অনুযায়ী উপযুক্ত Connector বসাতে হবে। বিশেষভাবে শিখবে Cumulative Connectors, Adversative Connectors, Alternative Connectors, Illative Connectors, Comparison ও Contrast নির্দেশক Connectors

Question-11: Synonym and Antonym (৫ নম্বর)

একটি Passage-এ নির্দিষ্ট শব্দের Synonym বা Antonym লিখতে হবে। এই অংশে ভালো করতে হলে বিগত বছরের বোর্ড প্রশ্নগুলো নিয়মিত অনুশীলন করতে হবে।

Question-12: Use of Punctuation (৫ নম্বর)

একটি সংলাপ, অনুচ্ছেদ বা গল্পে বিরাম চিহ্নের ভুল ব্যবহার থাকবে। পুরো Passage সঠিক Punctuation -সহ লিখবে এবং পরিবর্তিত শব্দে Underline করবে।

Part-B: Composition Test Items (৪০ নম্বর)

Question-13: Formal Letter/E-mail (৮ নম্বর)

Formal Letter/E-mail ১২০-১৫০ শব্দের মধ্যে লিখবে। অনুশীলন করতে পারো Application, Study Tour, Testimonial, Transfer Certificate, helping flood affected people.

Question-14: Newspaper Report Writing (৮ নম্বর)

একটি আকর্ষণীয় Title এবং Lead দিয়ে রিপোর্ট শুরু করবে। এরপর ঘটনাটি কী, কখন, কোথায়, কীভাবে এবং কেন ঘটেছে—এসব তথ্য ধারাবাহিকভাবে উপস্থাপন করবে। ২০০ শব্দের মধ্যে লেখার চেষ্টা করবে।

Question-15: Paragraph Writing (১০ নম্বর)

Listing, Narration, Comparison and Contrast অথবা Cause and Effect ধরনের Paragraph আসতে পারে। এ ক্ষেত্রে অনুশীলন করতে পারো Tree Plantation, Food Adulteration, Drug Addiction, Climate Change, Female Education, Facebook, Road Accidents, Mobile Phone, Tea Stall, City Life vs Rural Life,

Question-16: Free Writing (১৪ নম্বর)

২০০-২৫০ শব্দের মধ্যে লিখতে হতে পারে। ব্যক্তিগত অভিজ্ঞতা, সমসাময়িক ঘটনা, দৈনন্দিন সমস্যা কিংবা সাম্প্রতিক ইস্যুভিত্তিক বিষয়গুলো নিয়মিত অনুশীলন করবে।

ড. মোহাম্মদ এমদাদ, অধ্যক্ষ, শহীদ মডেল স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত