Ajker Patrika

বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
বুয়েটের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৬ জানুয়ারি (শুক্রবার) অনুষ্ঠিত হবে।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে ভর্তি আবেদন শুরুর তারিখ এবং পরীক্ষা পদ্ধতি নিয়ে বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি।

গত বছরের (২০২৫-২৬ শিক্ষাবর্ষ) বুয়েট ভর্তি পরীক্ষায় প্রাথমিক বাছাই পরীক্ষা ছিল না। কেবল লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তিযোগ্য প্রার্থীদের বাছাই করা হয়েছিল। এবারও লিখিত পরীক্ষার মাধ্যমে ভর্তিযোগ্য প্রার্থীদের বাছাই করা হতে পারে। ভর্তি-সংক্রান্ত বিষয়ে যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (www.buet.ac.bd) প্রকাশ করা হবে

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত