
খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলভুক্ত ‘ডি’ ইউনিটের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার সিলেবাসে পরিবর্তন আনা হয়েছে। বিভাগভেদে ভর্তি পরীক্ষায় ভিন্ন ভিন্ন বিষয়ের ওপর পরীক্ষা নেওয়া হবে।
নতুন সিলেবাস অনুযায়ী—বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় ইংরেজি, সাধারণ জ্ঞান ও গণিত বিষয়ে প্রশ্ন থাকবে। বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য থাকবে ইংরেজি, সাধারণ জ্ঞান ও হিসাববিজ্ঞান। অন্য দিকে, মানবিক বিভাগের শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষায় ইংরেজি, সাধারণ জ্ঞান ছাড়াও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয় অন্তর্ভুক্ত থাকবে।
খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন অধ্যাপক ড. রুমানা হক বলেন, ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষা কমিটির সভায় খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের অধীন ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার আদলে বিভাগভিত্তিক উল্লিখিত সিলেবাসে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
তবে ভর্তি পরীক্ষায় প্রতিটি বিষয়ের মার্ক ডিস্ট্রিবিউশন বা নম্বরবণ্টন পরে জানানো হবে বলে জানা গেছে।

আগামী ৯০ দিনের মধ্যে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির নির্বাচন করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটে আদালত এ নির্দেশের পাশাপাশি রুল জারি করেছেন।
২ ঘণ্টা আগে
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শিবির নেতাকে ছাত্রদল নেতার থাপ্পড় মারা ও পরবর্তীতে উভয় পক্ষের পাল্টাপাল্টি উত্তেজনার ঘটনায় প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি। তবে বহিরাগতদের অস্ত্রসহ মহড়ার বিষয়টি নিয়ে কাজ করতে পারেনি বলে জানিয়েছে কমিটি।
৩ ঘণ্টা আগে
ব্যবসা ও ফাইন্যান্সে ক্যারিয়ার গড়তে চান? সঠিক বিশ্ববিদ্যালয় নির্বাচন হতে পারে আপনার ক্যারিয়ারের প্রথম ধাপ। ফাইন্যান্স, মার্কেটিং, অর্থনীতি, ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে বিশ্বের নামী বিশ্ববিদ্যালয়গুলোতে।
১৪ ঘণ্টা আগে
জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ‘এআইইউবিয়ান ইন ইউরোপ-সিজন ২’। সম্প্রতি সালবাউ গ্যালুসে আয়োজিত অনুষ্ঠানে ইউরোপের বিভিন্ন দেশ থেকে ২৫০-এর বেশি প্রাক্তন শিক্ষার্থী এবং তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন।
১৪ ঘণ্টা আগে