বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) চার বছর মেয়াদি বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্নাতক শ্রেণির ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
১৪ মার্চ (বৃহস্পতিবার) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি কমিটির স্বাক্ষরিত পরীক্ষায় উত্তীর্ণ ৩ হাজার ৪ জনের তালিকা প্রকাশ করা হয়। এর আগে ৮ মার্চ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ভর্তি পরীক্ষায় এক আসনের বিপরীতে অংশ নেন ১০ জন ভর্তি-ইচ্ছুক। এবার পরীক্ষায় উপস্থিতি ছিল প্রায় ৯১ শতাংশ।
এ বছর মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছেন আমির হামজা আসিফ। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছেন যথাক্রমে তাসনিমুল হাসান ও খান রোহান নন্দি। পরীক্ষায় উত্তীর্ণদের ভেতর ৬০০ শিক্ষার্থী ১০টি বিভাগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
এর মধ্যে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিংয়ে ৮০, ফেব্রিক ইঞ্জিনিয়ারিংয়ে ৮০, ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিংয়ে ৮০, অ্যাপারেল ইঞ্জিনিয়ারিংয়ে ৮০, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্টে ৮০, টেক্সটাইল ফ্যাশন অ্যান্ড ডিজাইনে ৪০, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে ৪০, টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্যান্সে ৪০, ডাইস অ্যান্ড কেমিক্যালস ইঞ্জিনিয়ারিংয়ে ৪০ এবং এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৪০টি আসন আছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৬-২৭ অর্থবছরের অনুমোদিত বাজেটে শিক্ষা, গবেষণা ও শিক্ষার্থী কল্যাণ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ খাতগুলো উপেক্ষিত হয়েছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ।
৪ ঘণ্টা আগে
অনুষ্ঠানের সমাবর্তন বক্তা ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা এ এফ এম খালিদ হোসেন। তিনি বলেন, কোরআনের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজে বাস্তবায়নের মধ্য দিয়েই হিফজের প্রকৃত মর্যাদা প্রতিষ্ঠিত হয়। তিনি শিক্ষার্থীদের কোরআনের আদর্শ অনুসরণ করে দেশ ও মানবকল্যাণে কাজ করার আহ্বান জানান।
৬ ঘণ্টা আগে
শিক্ষা খাতে বরাদ্দ দেওয়া টাকার অপচয় সহ্য করা হবে না বলে সতর্ক করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ‘২০০১ সালে আমি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছি এবং এসব প্রকল্প সম্পর্কে আমার অভিজ্ঞতা ছিল। পূর্ববর্তী সরকার প্রচুর ঋণ এবং অনুদান নিয়েছিল কিন্তু...
৭ ঘণ্টা আগে
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস) ষষ্ঠ কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে সভাপতি পদে দৈনিক আমার সংবাদের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোহাম্মদ আবুল খায়ের এবং সাধারণ সম্পাদক পদে দ্য ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি নুর ইসলাম নির্বাচিত হয়েছেন।
৭ ঘণ্টা আগে