
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করে প্রশাসন। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। তবে আজ সোমবার ওই সময়সীমা শেষ হলেও তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিতে পারেনি।
বিষয়টি নিশ্চিত করে তদন্ত কমিটির প্রধান অধ্যাপক সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাটি অনেক বড়, তাই একটু সময় লাগবে। আগামীকাল ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সঙ্গে বসব। তথ্য সেল, জনসংযোগ দপ্তর এবং সংশ্লিষ্ট হলের সিসিটিভি ফুটেজ দেখব। রসায়ন বিভাগেরও আগামীকাল লিখিত বক্তব্য জমা দেওয়ার কথা রয়েছে।’
এ নিয়ে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলিম বলেন, ‘তারা (তদন্ত কমিটির সদস্যরা) কাজ করতেছে। তাঁদের সঙ্গে কথা হয়েছে। কাজটা যেহেতু একটু জটিল, তাই একটু সময় তো লাগবেই।’
এর আগে গত বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসিতে একটি অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে ম্যানেজমেন্ট স্টাডিজ ও রসায়ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এ সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে। এতে রসায়ন বিভাগের অন্তত চার শিক্ষার্থী এবং এক সাংবাদিক আহত হন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ঘটনাটির তদন্তে কৃষি অনুষদের সাবেক ডিন ও ক্রপ সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের অধ্যাপক সাইফুল ইসলামকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল।

বাংলাদেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে শিল্পের চাহিদাভিত্তিক করতে চীনের অভিজ্ঞতা কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন...
২ ঘণ্টা আগে
চীনের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ মডেল অনুসরণ করে বাংলাদেশের কারিগরি শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে গাজীপুরে কারিগরি শিক্ষক প্রশিক্ষণ একাডেমি ও গবেষণা ও উন্নয়ন কেন্দ্র এবং মিরসরাইয়ে জাতীয় কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্কিল-বেজড প্রোগ্রাম পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) ইন সাইবার সিকিউরিটি কোর্সের প্রথম সেমিস্টারের চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের এই পরীক্ষার ফল একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে প্রকাশ করা হয়।
৬ ঘণ্টা আগে
আগামী ৩ সেপ্টেম্বর থেকে অনধিক ৯০ দিন অথবা নির্বাচিত ডিন কাজে যোগদান না করা পর্যন্ত (যা আগে ঘটবে তা কার্যকর হবে) তাঁকে বিজনেস স্টাডিজ অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
৬ ঘণ্টা আগে