
২০২৪-২৫ শিক্ষাবর্ষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) অধীনে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষায় যেসব ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী অংশগ্রহণ না করে আবেদন প্রত্যাহার করেছেন, তাঁদের ফি ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করে পরবর্তী সময়ে আবেদন প্রত্যাহার করেছেন তাঁদের টাকা ফেরতের প্রক্রিয়া ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে সম্পন্ন করা হবে।
শিক্ষার্থীদের আবেদনের জমা করা ৮০০ টাকা বিভিন্ন ফি বিভিন্ন মাধ্যমে কর্তন শেষে সর্বমোট ৭৩৪ টাকা ফেরত পাবেন। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ফি বাবদ কাটা যাবে ৫০ টাকা, মোবাইল ব্যাংকিং বা ব্যাংক চার্জ যাবে ৯.৮৮ টাকা এবং ফেরত প্রদান অনলাইন চার্জ হিসেবে ৬.১২ টাকা কাটা যাবে।

আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে হলে বইয়ের কাগজের মান ও প্রিন্টিং উন্নত হতে হবে। নোট-গাইড থেকে শিক্ষকদের প্রশ্নপত্র তৈরি কারার পদ্ধতি বন্ধে উদ্যোগ নেবে শিক্ষা মন্ত্রণালয়। এখন শিক্ষকদের ট্যাব দেওয়া হচ্ছে, ধীরে ধীরে শিক্ষার্থীদের হাতে ট্যাব দেওয়া হবে...
১ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শহীদ সাজিদ ভবনের বেসমেন্ট গ্যারেজ থেকে এক শিক্ষার্থীর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ওই শিক্ষার্থী।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশের শিক্ষা খাতে নতুন লক্ষ্য নির্ধারণের চেয়ে বিদ্যমান সংস্কারগুলোকে আরও বাস্তবসম্মত ও টেকসইভাবে বাস্তবায়ন করা গুরুত্বপূর্ণ বলে উঠে এসেছে নতুন গবেষণায়; বিশেষ করে সবচেয়ে পিছিয়ে পড়া শিশু ও কিশোর-কিশোরীদের চাহিদা ও সক্ষমতাকে গুরুত্ব দিয়ে শিক্ষার্থীকেন্দ্রিক শিক্ষাব্যবস্থা গড়ে তুললে...
২১ ঘণ্টা আগে
গবেষণার ক্ষেত্রে দীর্ঘদিনের অবদান ও আন্তর্জাতিক পর্যায়ে প্রাতিষ্ঠানিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) গবেষণা সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সম্মানিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের বিভাগীয়...
১ দিন আগে