জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইনস্টিটিউট অব সায়েন্স ট্রেড অ্যান্ড টেকনোলজি (আইএসটিটি)-এর ২০২৩ সালের এমবিএ ইন অ্যাপারেল মার্চেন্ডাইজিং (এমবিএ ইন এএম) পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। এ পরীক্ষার শিক্ষাবর্ষ ২০২১-২২।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদনক্রমে পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। প্রকাশিত ফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকাশিত ফলে কোনো অসংগতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।
এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা-সংক্রান্ত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ছাড়া অন্য কোনো উৎস থেকে পাওয়া তথ্য অনুসরণ না করতে সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়েছে।

ডিজিটাল যোগাযোগের এই সময়ে চিঠি লেখার হার কমে যাওয়ায় মানুষের মধ্যে হাতে লেখা চিঠির প্রতি আগ্রহ ফিরিয়ে আনতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চিঠি উৎসব ও স্ট্যাম্প প্রদর্শনীর আয়োজন করেছে বাংলাদেশ ডাক বিভাগ।
২ ঘণ্টা আগে
ইস্টার্ন ইউনিভার্সিটিতে আজ (১২ অক্টোবর) ফল ২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানী। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের...
৫ ঘণ্টা আগে
সৈয়দ আক্তারুজ্জামান বলেন, চলতি মাসের ২৫ থেকে ২৯ তারিখের মধ্যে এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে মৌখিক প্রস্তাব দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের সম্মতি সাপেক্ষে ফলাফল প্রকাশের চূড়ান্ত তারিখ নির্ধারণ করা হবে।
৬ ঘণ্টা আগে
পরীক্ষা এলেই শোনা যায় সেই বুকভরা গৌরবের কথা—‘সারা রাত জেগে পড়েছি!’ কারও কারও কাছে না ঘুমানো যেন পরিশ্রমের মানদণ্ড। আসলেই কি তাই? শিক্ষার্থীদের হয়ে এই প্রশ্ন নিয়ে ঘুম আপার সঙ্গে কথা বলেছেন...
১৬ ঘণ্টা আগে