Ajker Patrika

জার্মানিতে পটসডাম বিশ্ববিদ্যালয়ের বৃত্তি

শিক্ষা ডেস্ক
জার্মানিতে পটসডাম বিশ্ববিদ্যালয়ের বৃত্তি
পটসডাম বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

জার্মানিতে উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিভিন্ন বৃত্তির সুযোগ রয়েছে। এর মধ্যে পটসডাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বৃত্তি ও আর্থিক সহায়তা উল্লেখযোগ্য। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীরা এসব বৃত্তির জন্য আবেদন করতে পারেন। জার্মানি স্কলারশিপ বা ডয়েচল্যান্ডস্টিপেন্ডিয়ামের আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা মাসে ৩০০ ইউরো আর্থিক সহায়তা পেতে পারেন।

জার্মানির অন্যতম শীর্ষস্থানীয় সরকারি গবেষণা বিশ্ববিদ্যালয় পটসডাম বিশ্ববিদ্যালয়। বার্লিনের কাছেই অবস্থিত এ বিশ্ববিদ্যালয়ে মানবিক, প্রাকৃতিক ও সামাজিক বিজ্ঞান, অর্থনীতি, কম্পিউটার বিজ্ঞান, শিক্ষা, আইনসহ বিভিন্ন বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। তবে বৃত্তির ধরন অনুযায়ী যোগ্যতা, আবেদনের সময়সীমা ও অন্যান্য শর্ত ভিন্ন হতে পারে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট বৃত্তির শর্তগুলো জেনে নিতে হবে।

বৃত্তির সুযোগ-সুবিধা

  • মাসে ৩০০ ইউরো আর্থিক সহায়তা;
  • পড়াশোনার বিভিন্ন খরচে আর্থিক সহায়তা;
  • সর্বোচ্চ এক শিক্ষাবর্ষ পর্যন্ত সহায়তা পাওয়ার সুযোগ;
  • পটসডাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ;
  • বৃত্তির পৃষ্ঠপোষকদের সঙ্গে যোগাযোগের সুযোগ;
  • বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম ও অনুষ্ঠানে অংশ নেওয়ার সুযোগ।

যেসব বিষয়ে পড়ার সুযোগ

পটসডাম বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। উল্লেখযোগ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে জীববিজ্ঞান ও জীবনবিজ্ঞান, রসায়ন, পদার্থবিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, গণিত, অর্থনীতি, ব্যবসা, আইন, শিক্ষা, মনোবিজ্ঞান, সমাজবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ভাষা ও সাহিত্য, পরিবেশবিজ্ঞান, ভূবিজ্ঞান এবং ডিজিটাল ও ডেটা-সংশ্লিষ্ট বিষয়।

কারা আবেদন করতে পারবেন

  • বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা থাকতে হবে বা ইতিমধ্যে ভর্তি হতে হবে;
  • বৃত্তির আওতাভুক্ত স্নাতক বা স্নাতকোত্তর প্রোগ্রামে আবেদন করতে হবে;
  • ভালো একাডেমিক ফল থাকতে হবে;
  • পড়াশোনার প্রতি আগ্রহ ও প্রতিশ্রুতিশীলতা দেখাতে হবে;
  • প্রয়োজন অনুযায়ী সামাজিক, স্বেচ্ছাসেবী বা সহশিক্ষা কার্যক্রমে যুক্ত থাকার প্রমাণ দিতে হবে;
  • সংশ্লিষ্ট বৃত্তির নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে;
  • আন্তর্জাতিক শিক্ষার্থী হলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত প্রয়োজনীয় যোগ্যতা পূরণ করতে হবে;

প্রয়োজনীয় কাগজপত্র

  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট;
  • জীবনবৃত্তান্ত (সিভি);
  • মোটিভেশন লেটার;
  • বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা ভর্তির যোগ্যতার প্রমাণ;
  • বৃত্তির আবেদন ফরম।

যেভাবে আবেদন করবেন

প্রথমে পটসডাম বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে পছন্দের স্নাতক বা স্নাতকোত্তর প্রোগ্রাম নির্বাচন করতে হবে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তির যোগ্যতা যাচাই করে সংশ্লিষ্ট বৃত্তি ও আর্থিক সহায়তার সুযোগ খুঁজে দেখতে হবে। প্রয়োজনীয় একাডেমিক কাগজপত্র আপলোড করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন জমা দিতে হবে।

আবেদনের ওয়েবসাইট: surl.li/ewsfeg

আবেদনের শেষ সময়: ১ জুলাই ২০২৭।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত