
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থনীতি বিভাগের একটি শ্রেণিকক্ষে সিলিং ফ্যান খুলে পড়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের ২০০৭ /বি নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।
আহত শিক্ষার্থী আসমা বিনতে মফিজ অর্থনীতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (১৯তম ব্যাচ) শিক্ষার্থী। পরে তাঁকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়
আহত আসমা বিনতে মফিজ বলেন, ‘আমরা শ্রেণিকক্ষে বসে ছিলাম। হঠাৎ ফ্যানটি খুলে নিচে পড়ে আমার মুখের বাম পাশে আঘাত লাগে। এ ধরনের ঘটনা শিক্ষার্থীদের জন্য ঝুঁকিপূর্ণ। শ্রেণিকক্ষের সব ফ্যান ও বিদ্যুতের সরঞ্জাম পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।’
প্রত্যক্ষদর্শী শিক্ষার্থী মুন্না মিয়া বলেন, ‘ক্লাস শুরুর আগেই হঠাৎ ফ্যানটি ভেঙে বেঞ্চের ওপর পড়ে। আসমা বেঞ্চের এক পাশে বসে থাকায় ফ্যানের পাখার আঘাতে আহত হন। পরে আমরা তাঁকে মেডিকেল সেন্টারে নিয়ে যাই।’
মুন্না আরও বলেন, ‘অর্থনীতি বিভাগের শ্রেণিকক্ষের অবকাঠামোগত অবস্থা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘদিন ধরে উদ্বেগ বিরাজ করছে। নিরাপদ পরিবেশে পাঠদানের জন্য প্রশাসনের দ্রুত উদ্যোগ প্রয়োজন।’
ঘটনার পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সব একাডেমিক ভবনের শ্রেণিকক্ষের ফ্যান ও অন্যান্য বিদ্যুতের সরঞ্জামের নিরাপত্তা পরীক্ষা করে প্রয়োজনীয় সংস্কারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অর্থনীতি বিভাগের চেয়ারম্যান শরীফ মোশারফ হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ফ্যানটির একটি স্ক্রু ঢিলা হয়ে যাওয়ায় সেটি খুলে পড়েছে। ঘটনার পরপরই আহত শিক্ষার্থীকে মেডিকেল সেন্টারে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।’
চেয়ারম্যান আরও বলেন, ‘বিভাগের সব সিলিং ফ্যান পরীক্ষা করতে প্রকৌশল দপ্তরকে জানানো হয়েছে। যেসব ফ্যানে ত্রুটি পাওয়া যাবে সেগুলো মেরামত বা প্রয়োজনে পরিবর্তন করা হবে।’
এর আগে গত ১ এপ্রিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সেমিনার কক্ষে ছাদের পলেস্তারা খসে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছিলেন।

সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, শ্রেণিকক্ষ ও শ্রেণিকক্ষের বাইরে অশিক্ষকসুলভ আচরণ, নৈতিক স্খলনজনিত অপরাধসহ বিভিন্ন অভিযোগে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাদেকা হালিমকে বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের অভিযোগ এবং তথ্যানুসন্ধান কমিটির....
৪ ঘণ্টা আগে
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. শাহ এমরান বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (বিএসি) পূর্ণকালীন সদস্য নিযুক্ত হয়েছেন। গত ২৬ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল আইন, ২০১৭ অনুযায়ী চার বছরের জন্য তাঁকে এই
৬ ঘণ্টা আগে
গার্মেন্টস ও রেমিট্যান্সনির্ভর সস্তা শ্রমভিত্তিক অর্থনীতি থেকে বেরিয়ে এসে টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের পথে এগোতে হবে বলে মন্তব্য করেছেন প্রখ্যাত অর্থনীতিবিদ ও ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান। তিনি বলেন, রাষ্ট্রীয় আচারে গণতান্ত্রিক চর্চার ঘাটতি, তারুণ্যের সম্ভাবনা কাজে লাগাতে না পারা
৭ ঘণ্টা আগে
কর্মজীবী পেশাজীবীদের জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের দ্বিতীয় ব্যাচের ইভনিং এমবিএ (ইএমবিএ) প্রোগ্রামে ভর্তি কার্যক্রম চলছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ জুলাই পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
১১ ঘণ্টা আগে