বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ১৫ হাজার শিক্ষক নিয়োগের বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে থেকে আবেদন শুরু হয়ে চলবে ২২ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত। আজ রোববার সন্ধ্যায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বেসরকারি স্কুল-কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশন পর্যায়ে ১৫ হাজার ১৬৩টি পদে শিক্ষক নিয়োগ সুপারিশের এই গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। তৃতীয় গণবিজ্ঞপ্তিতে যেসব ফাঁকা পদ ছিল সে পদে শিক্ষক নিয়োগ দিতে এই বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব প্রার্থী নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করবেন তাঁরা ২৫ ফেব্রুয়ারি রাত ১২টার মধ্যে আবেদন ফি জমা দিতে পারবেন। যেসব পদে নিয়োগ দেওয়া হবে, তার মধ্যে ১২ হাজার ৮০৭টি এমপিওভুক্ত শূন্যপদ। নন এমপিও পদ আছ ২ হাজার ৩৫৬ টি।
আবেদনের যোগ্যতায় বলা হয়েছে, আবেদনকারীকে এনটিআরসিএ কর্তৃক সংশ্লিষ্ট বিষয়ে নিবন্ধনধারী এবং সমন্বিত মেধা তালিকাভুক্ত হতে হবে। আবেদনকারীর বয়স ১ জানুয়ারি ২০২০ তারিখে ৩৫ বছর বা তার কম হতে হবে। তবে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ইনডেক্সধারী প্রার্থী এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায় অনুযায়ী আগে যারা শিক্ষক নিবন্ধন সনদ লাভ করেছেন (প্রথম থেকে ত্রয়োদশ) তাঁদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য।
যেসব পদে নারী কোটা থাকবে সেখানে কেবল নারী প্রার্থীরা আবেদন করবে এবং ধর্মের শিক্ষক পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীকে সে ধর্মের অনুসারী হতে হবে। http://ngi.teletalk.com.bd অথবা www.ntrca.gov.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। আবেদন ফি ১০০ টাকা।
এর আগে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫৪ হাজারের বেশি শূন্যপদের বিপরীতে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তবে আবেদন না করায় এবং নারী কোটায় ৬ হাজার ৭৭৭টি পদ পূরণ না হওয়ায় ৩৮ হাজার শিক্ষককে নিয়োগের প্রাথমিক সুপারিশ করা হয়। প্রাথমিক সুপারিশপ্রাপ্তদের মধ্যে ৪ হাজার প্রার্থী পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করে পাঠাননি। এ কারণে ৩৪ হাজার ৭৩ জনকে নিয়োগের চূড়ান্ত সুপারিশপত্র দেওয়া হয়।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১০ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৫ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১৭ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১৮ ঘণ্টা আগে