
ময়মনসিংহে এবার এইচএসসিতে পাসের হার ৫১ দশমিক ৫৪ শতাংশ, যা গত বছর ছিল ৬৩ দশমিক ২২ শতাংশ। আর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ২ হাজার ৬৮৪ জন। গত বছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ৪ হাজার ৮২৬ জন। এবার ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেননি। তিন প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ময়মনসিংহ শিক্ষা বোর্ড আয়োজিত সংবাদ সম্মেলনে এই ফলাফল জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহিদুল্লাহ।
ড. মো. শহিদুল্লাহ জানান, বোর্ডের চার জেলার ৩০৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৫ হাজার ৮৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৩৯ হাজার ৯৬ জন। বোর্ডের অধীনে চার জেলার মধ্যে ময়মনসিংহ জেলায় পাসের হার ৫৫.৪৬ শতাংশ, শেরপুরে ৪৮.৬৯ শতাংশ, জামালপুরে ৪৭.৪১ শতাংশ ও নেত্রকোনায় ৪৭.৩৯ শতাংশ। বিজ্ঞান বিভাগে ৭৬.৯০, মানবিকে ৪৫.৬৪ ও ব্যবসায় শিক্ষায় ৪১.১২ শতাংশ পাস করেছেন। বোর্ডে শতভাগ কৃতকার্য প্রতিষ্ঠান ৩টি ও শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠান ১৫টি।
মো. শহিদুল্লাহ বলেন, শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ক্লাসে অমনোযোগী এবং অনিয়মিতের কারণে ফলাফল খারাপ হয়েছে। ভবিষ্যতে ভালো করার লক্ষ্যে সব ধরনের উদ্যোগ গ্রহণ করা হবে। এদিকে ফল প্রকাশের পর ময়মনসিংহের সেরা কলেজগুলোতে উল্লাসে ফেটে পড়েন শিক্ষার্থীরা।
নগরীর শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ থেকে এ বছর ১ হাজার ৩৬২ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ১ হাজার ৩০২ জন। জিপিএ-৫ পেয়েছেন ৩৯৮ জন। ফলাফল ঘোষণার পর আনন্দ-উল্লাসে মেতে ওঠেন শিক্ষক-শিক্ষার্থীরা।
শিক্ষার্থী সিফাত উল্লাহ বলেন, ‘বরাবরের মতো এবারও আমাদের কলেজ ভালো ফলাফল করেছে। সেই ধারাবাহিকতায় আমিও জিপিএ-৫ পেয়েছি। কৃতজ্ঞতা জানাই স্যারদের প্রতি, তাঁরা যেভাবে আন্তরিকতার সঙ্গে আমাদের পড়িয়েছেন।’
শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষক এনায়েতুর রহমান বলেন, ‘এবার বোর্ডেই রেজাল্ট খারাপ হয়েছে। সেই তুলনায় আমরা ভালো করেছি। কিন্তু আরও ভালো হওয়ার দরকার ছিল। নানা কারণে শিক্ষার্থীরা পড়াশোনার প্রতি আনমনা থাকায় এমন হয়েছে। ধারাবাহিকতা রক্ষায় আগামীতে আরও ভালো করার চেষ্টা করব।’

বৈশ্বিক সংকট ও জ্বালানি পরিস্থিতি বিবেচনায় দেশের মহানগর এলাকার প্রাথমিক বিদ্যালয়েও (সরকারি ও বেসরকারি) অনলাইন ও অফলাইন (সশরীর) মিলিয়ে (ব্লেন্ডেড) শ্রেণি কার্যক্রম চালুর পরিকল্পনা করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগে
স্বপ্নের দেশ যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ করে দিতে ইউনিভার্সিটি অব স্যালফোর্ড তাদের মর্যাদাপূর্ণ ‘ইন্টারন্যাশনাল এক্সিলেন্স স্কলারশিপ-২০২৬’ ঘোষণা করেছে। বিশ্বের যেকোনো আন্তর্জাতিক শিক্ষার্থী এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বিশেষ করে যাঁরা স্যালফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর...
৭ ঘণ্টা আগে
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৮ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল করা ‘আব্দুর রহমান হল’ ও ‘শহীদ নজরুল হল’ উদ্ধারে ১০ দিনের আলটিমেটাম দিয়েছে শাখা ছাত্রদল। আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে হল দুটি উদ্ধারে অভিযানে যান নেতা-কর্মীরা। এ সময় তাঁরা বেদখল করা হল দুটি উদ্ধারে ১০ দিনের আলটিমেটাম দেন...
২১ ঘণ্টা আগে