গুচ্ছ পদ্ধতিতে ১৯টি বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। ১৭ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আজ রোববার গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আখন্দ এসব তথ্য জানান।
তিনি বলেন, ‘আগামী ১৭ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ১৮ মার্চ দুপুর পর্যন্ত আবেদন করা শিক্ষার্থীরা ফি জমা দেওয়ার সুযোগ পাবেন।’
৫ মার্চ দুপুর ১২টা থেকে ১৯টি বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে গুচ্ছ পদ্ধতিতে ভর্তির আবেদন শুরু হয়। গতকাল শনিবার পর্যন্ত দুই লক্ষাধিক শিক্ষার্থী আবেদন করেছেন বলে গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক আনোয়ারুল আজিম আখন্দ জানান। তিনি বলেন, ‘শনিবার যখন আমরা সভা করছিলাম, তখন পর্যন্ত ২ লাখ ৮ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন। এখন সে সংখ্যা কিছু বাড়তে পারে।’
ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন ফি ধরা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। এই ফি অনলাইনে পরিশোধ করতে হবে। এ ছাড়া আর্কিটেকচার বিভাগের ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে অতিরিক্ত ৫০০ টাকা আবেদন ফির সঙ্গে যোগ হবে। আবেদন করার পদ্ধতি জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে (www. gstadmission.ac.bd) পাওয়া যাবে।
গুচ্ছের অধীনে মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান—এই তিনটি বিষয়বস্তুর ওপর পরীক্ষা নেওয়া হবে। ‘সি ইউনিটের’ (ব্যবসায় শিক্ষা) পরীক্ষা ২৫ এপ্রিল বেলা ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলবে। এরপর ২ মে ‘বি ইউনিটের’ (মানবিক) পরীক্ষা একই সময় অনুষ্ঠিত হবে। পরবর্তীকালে ৯ মে ‘এ ইউনিটের’ (বিজ্ঞান) পরীক্ষা হবে দুপুর ১২টা থেকে বেলা ১টা পর্যন্ত। ওই দিন বেলা ৩টা থেকে ৪ পর্যন্ত চলবে ‘আর্কিটেকচার ড্রয়িং’ বিষয়ের পরীক্ষা।
এবারের গুচ্ছ ভর্তি পরীক্ষা দেশের মোট ২০টি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ইংরেজি বিভাগে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ‘এমএ ইন ইংলিশ লিটারেচার’ এবং ‘এমএ ইন ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং (ইএলটি)’ প্রোগ্রামে ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে।
২ ঘণ্টা আগে
প্রতিবছর উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বিপুলসংখ্যক শিক্ষার্থী। বিশ্বজুড়ে ডিগ্রির গ্রহণযোগ্যতা, মানসম্মত শিক্ষা ও ভালো কর্মসংস্থানের সুযোগ তাঁদের আকৃষ্ট করে। তবে যুক্তরাষ্ট্রে পড়াশোনা ও জীবনযাপনের খরচ অনেক বেশি। ফলে শিক্ষার্থীদের জন্য আর্থিক সামর্থ্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।
৬ ঘণ্টা আগে
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিট মানবিকসহ অন্য শাখার ভর্তি-ইচ্ছুকদের অন্যতম পছন্দের ইউনিট। এ ইউনিটের অধীনে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদের ২৭টি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট রয়েছে। বর্তমানে আসনসংখ্যা ১ হাজার ৮৯৭টি।
৬ ঘণ্টা আগে
শিক্ষার মাধ্যমে জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের মূল্যবোধও গড়ে ওঠে। তবে দীর্ঘ সময় একই ধরনের পাঠদান শিক্ষার্থীদের কাছে একঘেয়ে হয়ে উঠতে পারে। এতে পাঠের প্রতি আগ্রহ এবং মনোযোগ কমে যাওয়ার আশঙ্কা থাকে। তাই শিক্ষার্থীদের সক্রিয় রাখতে পাঠদানের ধরনেও বৈচিত্র্য আনা প্রয়োজন।
৭ ঘণ্টা আগে