
সাধারণ শিক্ষা ক্যাডারে কর্মরত শিক্ষক ও কর্মকর্তাদের বদলি আবেদন করতে হবে অনলাইনে। সহযোগী অধ্যাপক/অধ্যাপক/উপাধ্যক্ষ/অধ্যক্ষ/ঢাকা মহানগরসহ সকল বিভাগীয় শহর, গাজীপুর, নারায়ণগঞ্জ, কুমিল্লা সিটি করপোরেশনভুক্ত সকল পদে বদলির ক্ষমতা মন্ত্রণালয়ে ন্যস্ত থাকবে। আর সারা দেশের অবশিষ্ট পদের (প্রভাষক ও সহকারী অধ্যাপক) বদলি-পদায়নের ক্ষমতা থাকবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে (মাউশি)।
গত রোববার রাতে শিক্ষা মন্ত্রনালয় থেকে জারি করা ‘সরকারি কলেজের শিক্ষক বদলি/পদায়ন নীতিমালা-২০২৫’ থেকে এসব তথ্য জানা যায়। এতে স্বাক্ষর করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের।
নীতিমালার তথ্য বলছে, সরকারি কলেজের প্রভাষক থেকে অধ্যাপক এবং অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে বদলি-পদায়নের ক্ষেত্রে আবেদনকারীদের অনলাইনে আবেদন করতে হবে। বদলিভিত্তিক পদায়নের আবেদনপত্র অধ্যক্ষ/প্রতিষ্ঠান প্রধান অগ্রায়ণ করবেন এবং কোন আবেদন পেন্ডিং রাখা যাবে না। অনলাইন ব্যতীত অন্য কোন উপায়ে পাঠানো বা উপস্থাপনকৃত আবেদন বিবেচনা করা হবে না। কোন শিক্ষক/কর্মকর্তা একবার আবেদন করলে পরবর্তী ৩ মাসের মধ্যে আর আবেদনপত্র করতে পারবেন না। জমা দেওয়া আবেদন অধ্যক্ষ কর্তৃক অগ্রায়ণের পর মন্ত্রণালয়/মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর কর্তৃপক্ষ নির্ধারিত নিয়মে প্রতি ১৫ (পনের) দিন পর মূল্যায়ন করবেন এবং বিবেচনার জন্য উপযুক্ত কর্তৃপক্ষ বরাবর পেশ করা করবেন।
আরও বলা হয়, একজন আবেদনকারী তার পছন্দের ক্রমানুসারে সর্বোচ্চ ৫টি প্রতিষ্ঠানে আবেদনের সুযোগ পাবেন। কর্তৃপক্ষ কর্তৃক মঞ্জুরকৃত আবেদনসমূহের প্রেক্ষিতে দাপ্তরিক প্রক্রিয়া শেষে ওয়েবসাইটে যথাযথ কর্তৃপক্ষ বদলিভিত্তিক পদায়ন আদেশ জারি করবেন। নন-ক্যাডার কর্মকর্তা কোনো ক্যাডার পদে বদলিভিত্তিক পদায়নের জন্য আবেদন করতে পারবেন না।

চলতি বছরের উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। নতুন ঘোষণা অনুযায়ী, বিলম্ব ফিসহ ফরম পূরণ ও ফি পরিশোধ করা যাবে ৩১ মার্চ পর্যন্ত।
১ দিন আগে
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্কুল ও কলেজের শীর্ষ পদে (অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক) নিয়োগ পেতে ন্যূনতম ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
১ দিন আগে
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও সাবেক ডিন অধ্যাপক ড. লুৎফুন হোসেন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল মঙ্গলবার (১০ মার্চ) ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
১ দিন আগে
বাংলাদেশে সাংবাদিকতা শিক্ষার অন্যতম পথিকৃৎ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক সাখাওয়াত আলী খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
৩ দিন আগে