রাজশাহী: রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (রামেবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন ডা. এ জেড এম মোস্তাক হোসেন তুহিন। তিনি ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের সাবেক অধ্যাপক। গতকাল বৃহস্পতিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) এই নেতাকে ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়।
চিকিৎসা শিক্ষা-১ শাখার উপসচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির অনুমোদনক্রমে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৬ এর ১২ (১) ধারা অনুসারে ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রাক্তন অধ্যাপক ডা. এ জে এম মোস্তাক হোসেনকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ করা হলো।
এতে আরও বলা হয়, উপাচার্য হিসেবে অধ্যাপক মোস্তাক হোসেনের নিযুক্তির মেয়াদ চার বছর। এই পদে তিনি সরকারি চাকরিতে সর্বশেষ প্রাপ্ত বেতনের সমপরিমাণ বেতন–ভাতা প্রাপ্য হবেন। তিনি উপাচার্য পদ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধাও ভোগ করবেন। উপাচার্য রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ২০১৬ এর ১৩ ধারা অনুযায়ী তার দায়িত্ব পালন করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। জনস্বার্থে জারি করা এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
ডা. এ জেড এম মোশতাক হোসেন রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগ ও রাজশাহী মহানগর ছাত্রলীগসহ দলের জাতীয় পরিষদের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন। তিনি ১৯৬০ সালের ১ জানুয়ারি শরিয়তপুর জেলার নাড়িয়া থানার বিজনপাড়া গ্রামে তাঁর জন্ম।
গত ২৯ এপ্রিল রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মাসুম হাবিবের মেয়াদ শেষ হয়। এরপর থেকে বিশ্ববিদ্যালয়ের পরবর্তী ভিসি কে হচ্ছেন এ নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে স্নাতক ও স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা জানুয়ারির ৮ তারিখ থেকে শুরু হবে। প্রাথমিক আবেদন চলবে এ বছরের ১২ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব বিজনেসের অধীনে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ইংরেজি মাধ্যম প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ২৫১ সেমিস্টারে উন্মুক্ত ও দূরশিক্ষণ পদ্ধতিতে এ ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।
৪ ঘণ্টা আগে
নীলার জন্ম কক্সবাজারের খুরুশকুল গ্রামের এক মধ্যবিত্ত রাখাইন পরিবারে। তাঁর দুই বছর বয়সে পরিবারটি চলে আসে কক্সবাজার সদরে। দুই ভাইবোনের মধ্যে তিনি ছোট। তাঁর বাবা মংফ্রুথেন রাখাইন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি পেশায় দরজি। ছোটবেলা থেকে নীলার স্বপ্ন শিক্ষক হওয়ার।
৫ ঘণ্টা আগে
রাজধানীর সরকারি বাঙলা কলেজ শিক্ষক মিলনায়তনে ‘সরকারি বাঙলা কলেজ রোভার স্কাউট ফোরাম’-এর বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৪ আগস্ট) দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।
৬ ঘণ্টা আগে