Ajker Patrika

জবি তরুণ লেখক সংঘের সভাপতি রিমি, সাধারণ সম্পাদক মোসাব্বীর

জবি প্রতিনিধি‎
জবি তরুণ লেখক সংঘের সভাপতি রিমি, সাধারণ সম্পাদক মোসাব্বীর
জবি তরুণ লেখক সংঘের সভাপতি পদে মোছা. সাদিয়া সুলতানা রিমি এবং সাধারণ সম্পাদক পদে মো. মোসাব্বীর হোসেন মনোনীত হয়েছেন। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয় তরুণ লেখক সংঘের নতুন কার্যবর্ষের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে মোছা. সাদিয়া সুলতানা রিমি এবং সাধারণ সম্পাদক পদে মো. মোসাব্বীর হোসেন মনোনীত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে স্বাক্ষরের মাধ্যমে নতুন এই নেতৃত্বের অনুমোদন দেন সংগঠনের উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাসির উদ্দিন আহমেদ এবং ইসরাফিল আলম রাফিল।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবনিযুক্ত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী সাত কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে উপদেষ্টা পরিষদের কাছে অনুমোদনের জন্য জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

দায়িত্ব পাওয়ার পর অনুভূতি প্রকাশ করে নবনিযুক্ত সভাপতি মোছা. সাদিয়া সুলতানা রিমি বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় তরুণ লেখক সংঘের সভাপতির দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। বিশ্ববিদ্যালয়ের মুক্তবুদ্ধি চর্চা, তরুণ লেখকদের মেধা বিকাশ এবং সাহিত্য-সংস্কৃতি অঙ্গনকে আরও সমৃদ্ধ করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব। নির্ধারিত সময়ের মধ্যেই একটি পূর্ণাঙ্গ ও প্রতিনিধিত্বশীল কমিটি উপস্থাপন করা হবে।’

সাধারণ সম্পাদক মো. মোসাব্বীর হোসেন বলেন, ‘সংগঠন যে আস্থা রেখে দায়িত্ব দিয়েছে, তার মর্যাদা রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করব। তরুণদের লেখনী শক্তি ও সৃজনশীলতাকে বিকশিত করতে আমাদের যাত্রা অব্যাহত থাকবে। কার্যক্রম ত্বরান্বিত করতে দ্রুততম সময়ের মধ্যে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি উপহার দিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত