আন্তর্জাতিক শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি দিচ্ছে নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অব টোয়েন্টি। এ বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। বাংলাদেশসহ বিশ্বের কয়েকটি দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
১৯৬১ সালে Technische Hogeschool Twente (THT) হিসেবে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর ১৯৮৪ সালে ডাচ একাডেমিক শিক্ষা আইন পরিবর্তনের ফলে ১৯৮৬ সালে প্রতিষ্ঠানটির নাম পরিবর্তন করে ইউনিভার্সিটি অব টোয়েন্টি (টোয়েন্টি বিশ্ববিদ্যালয়) রাখা হয়। এটি নেদারল্যান্ডসের তৃতীয় পলিটেকনিক ইনস্টিটিউট।
সুযোগ-সুবিধা
নির্বাচিত শিক্ষার্থীদের এক বছরের জন্য ন্যূনতম ৩ হাজার থেকে সর্বোচ্চ ২২ হাজার ইউরো দেওয়া হবে।
অধ্যয়নের ক্ষেত্র
ফলিত গণিত, ফলিত পদার্থবিদ্যা, বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং, ব্যবসায় প্রশাসন, ব্যবসায়িক তথ্যপ্রযুক্তি, রাসায়নিক বিজ্ঞান ও প্রকৌশল, সিভিল ইঞ্জিনিয়ারিং ও ম্যানেজমেন্ট, যোগাযোগ বিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, জনপ্রশাসন, রোবোটিকস ইত্যাদি।
নির্বাচিত দেশ
আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, আর্জেন্টিনা, আর্মেনিয়া, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, আজারবাইজান, বাহরাইন, বাংলাদেশ, বেলারুশ, বারমুডা, ভুটান, বলিভিয়া, ব্রাজিল, ব্রুনেই, কম্বোডিয়া, ক্যামেরুন, কানাডা, চিলি, চীন, কলম্বিয়া, কোস্টারিকা।
আবেদনের যোগ্যতা
২০২৫-২৬ (সেপ্টেম্বর) থেকে শুরু হওয়া ইউনিভার্সিটি অব টোয়েন্টির স্নাতকোত্তর প্রোগ্রামগুলোর একটিতে ভর্তি হতে হবে। স্টুডেন্ট আইডি নম্বর থাকতে হবে। ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে। আইইএলটিএস ৬.৫ বা টোয়েফলে ৯০ থাকতে হবে।
আবেদন পদ্ধতি
আগ্রহী শিক্ষার্থীরা লিংকে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: ১ মে ২০২৫।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১৪ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৯ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
২১ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১ দিন আগে