
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) প্রাক্তন ছাত্র-ছাত্রীদের প্রতিষ্ঠান আইবিএ অ্যালামনাই ক্লাবের পরিচালনা পর্ষদের প্রথম সরাসরি নির্বাচন গত ৩১ জানুয়ারি ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। নির্বাচনে ক্লাবের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান।
এ ছাড়া ১০ জন সদস্যকে পরিচালনা পর্ষদের পরিচালক পদে নির্বাচিত করা হয়। তারা হলেন ইমতিয়াজ আহমদ সামস, মালিক মো. সাঈদ, এ টি এম শামীমউজ্জামান, মো. রাহাত খান, আবু ঈসা মোহাম্মদ মাঈনউদ্দীন, নাফিস রায়হান, এ এস এম রফিক উল্লাহ, অধ্যাপক আইরীন আক্তার, মো. আমানুর রহমান এবং মোহাম্মদ শাকিল ওয়াহেদ।
নির্বাচনে ক্লাব সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন; ৮৮ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে চেয়ারম্যান পদে ২ জন এবং পরিচালক পদে মোট ১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
নির্বাচন শেষে অগ্রণী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ জয়ী পরিচালনা পর্ষদকে স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এর আগে, একই দিন সকালে আইবিএ অ্যালামনাই ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
চেয়ারম্যান ইনচার্জ মুসলেহ উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় ক্লাবের বার্ষিক কার্যবিবরণী এবং আর্থিক বিবরণী ক্লাব সদস্যদের জন্য পেশ করা হয়। এরপর প্রধান নির্বাচন কমিশনার ইয়াওয়ের সাইদের নেতৃত্বে কমিশন নির্বাচন প্ৰক্ৰিয়া শুরু করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) সম্পূর্ণ সরকারি অর্থায়নে ৯ মাস মেয়াদি ‘পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা ইন গার্মেন্ট বিজনেস (পিজিডি-জিবি)’ কোর্সে ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থায়নে পরিচালিত এ কোর্সে নির্বাচিত শিক্ষার্থীদের কোনো টিউশন...
২ ঘণ্টা আগে
হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প শুরু হয়েছে ২০২৩ সালের জানুয়ারিতে। এই প্রকল্পের মেয়াদ শেষ হবে ২০২৮ সালের জুনে। কিন্তু চলতি বছরের ৩০ জুন পর্যন্ত প্রকল্পটির বাস্তব অগ্রগতি মাত্র ১০ দশমিক ১৪ শতাংশ। প্রকল্পটি বাস্তবায়ন করছে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ...
২ দিন আগে
রসায়ন বিভাগের শিক্ষার্থী হাবিবুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে সব শ্রেণির শিক্ষার্থী, বিশেষ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীরা পড়াশোনা করেন। অসুস্থতা বা বিভিন্ন কারণে কোনো শিক্ষার্থী মিড পরীক্ষা দিতে না পারলে শিক্ষক বা বিভাগের পরামর্শে তাঁকে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া যেত। প্রশাসনের
২ দিন আগে
ইউরোপে উচ্চশিক্ষার স্বপ্ন অনেক শিক্ষার্থীর। সেই স্বপ্ন পূরণে এবার সুযোগ দিচ্ছে নেদারল্যান্ডসের লেইডেন বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির এক্সিলেন্স স্কলারশিপ ২০২৭-এর জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
২ দিন আগে