চলতি বছরের একাদশ শ্রেণির (২০২৪-২০২৫ শিক্ষাবর্ষ) শিক্ষার্থীদের বিষয়, বিভাগ ও ভর্তি বাতিল কার্যক্রম শুরু হবে ২৯ ডিসেম্বর। যা চলবে ১৫ জানুয়ারি পর্যন্ত। স্ব স্ব শিক্ষা বোর্ড এর ফি নির্ধারণ করবে।
গতকাল রোববার রাতে আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীরা সংশ্লিষ্ট কার্যক্রমের জন্য নিজ কলেজে আবেদন করবে। কলেজগুলো এই আবেদনের প্রেক্ষিতে নির্ধারিত ফি দেওয়া সাপেক্ষে ভর্তি ওয়েবসাইটে কলেজের ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে বিষয় ও বিভাগ পরিবর্তন এবং ভর্তি বাতিল কার্যক্রম সম্পন্ন করবে।
আরও বলা হয়, এ কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের বোর্ডে যোগাযোগের প্রয়োজন নেই। একাদশ শ্রেণির অনলাইন টিসি ও বিটিসি কার্যক্রমের সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) উৎসাহ-উদ্দীপনা ও নানা আয়োজনের মধ্য দিয়ে ১৮তম বিইউপি দিবস উদযাপন করেছে। এ বছর বিশ্ববিদ্যালয়টি ১৮ বছর পূর্ণ করে ১৯তম বছরে পদার্পণ করেছে।
১২ ঘণ্টা আগে
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি)-এর পরিবেশ বিজ্ঞান বিভাগ এবং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও পরিবেশবিষয়ক ক্লাবের উদ্যোগে ১০ ও ১১ জুন দুই দিনব্যাপী বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।
১২ ঘণ্টা আগে
গবেষণা সহযোগিতা জোরদারের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও অ্যাসোসিয়েশন অব কমনওয়েলথ ইউনিভার্সিটিজের (এসিইউ) মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) উপাচার্যের কার্যালয়ে এ বৈঠকে উভয় পক্ষ শিক্ষা, গবেষণা...
১২ ঘণ্টা আগে
দেশের ক্রীড়া ও শিক্ষা খাতের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, খেলোয়াড়দের শিক্ষাগত উন্নয়ন এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
১২ ঘণ্টা আগে