
বিশিষ্ট বিজ্ঞানী ও প্রযুক্তিবিদদের শীর্ষ সংগঠন বাংলাদেশ একাডেমি অব সায়েন্সের ১৬তম কাউন্সিল সভায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এ বি এম বদরুজ্জামানকে ফেলো নির্বাচন করা হয়েছে। মঙ্গলবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এই মর্যাদাপূর্ণ সম্মাননা অধ্যাপক বদরুজ্জামানের প্রকৌশলবিদ্যায় গুরুত্বপূর্ণ অবদান এবং দেশ ও দেশের বাইরে তাঁর প্রকৌশল ও বৈজ্ঞানিক মেধার স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়েছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের ডিসটিংগুইশড অধ্যাপক বদরুজ্জামান ১৯৯২ সালে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয় থেকে পরিবেশবিজ্ঞান বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি আর্সেনিক দূষণ, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, ভূ-উপরিস্থ ও ভূগর্ভস্থ পানির গুণগত মান মডেলিং, পরিবেশ ব্যবস্থাপনা পদ্ধতি, ভারী ধাতু স্পিসিয়েশন, পরিবহন ইত্যাদি বিষয়ে গবেষণা করেন।
ভূগর্ভস্থ পানিতে আর্সেনিক দূষণ এবং প্রতিরোধের মডেলের ওপর বিশেষ অবদানের জন্য তিনি ২০১২ সালে প্রিন্স সুলতান বিন আবদুল আজিজ পুরস্কার লাভ করেন। ২০১৯ সালে তিনি মালয়েশিয়ান ইনভেনশন অ্যান্ড ডিজাইন সোসাইটি কর্তৃক প্রদত্ত আইটেক্স গোল্ড মেডেল অর্জন করেন।
অধ্যাপক বদরুজ্জামান বৈজ্ঞানিক জার্নালগুলোতে উল্লেখযোগ্যসংখ্যক প্রকাশনা করেছেন, যা গবেষণার ক্ষেত্রে একজন উদীয়মান গবেষক হিসেবে তাঁর পাণ্ডিত্য নির্দেশ করে। তিনি এখন পর্যন্ত মোট ইমপ্যাক্ট ফ্যাক্টর স্কোর ৪২৫,৬,০৭৩টি সাইটেশন, এইচ সূচক ৩১, আই১০ সূচক ৪৮-সহ চিত্তাকর্ষক মেট্রিকস অর্জন করেছেন।
বৈজ্ঞানিক ও প্রকৌশল অনুসন্ধানে তাঁর দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্ব এবং পরামর্শ কেবল প্রকৌশলবিদ্যাকে সমৃদ্ধই করেনি, বরং গবেষকদের একটি নতুন প্রজন্মকে জ্ঞান ও আবিষ্কারের সন্ধান শুরু করতে অনুপ্রাণিত করেছে। অধ্যাপক বদরুজ্জামান বিভিন্ন কনফারেন্স, সেমিনার ও ওয়ার্কশপে বক্তব্য দেওয়ার মাধ্যমে তাঁর জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করে থাকেন। তিনি যুক্তরাষ্ট্রের এমআইটি এবং ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিনে ভিজিটিং প্রফেসর হিসেবে আমন্ত্রিত হয়েছিলেন।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১২ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৭ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১৯ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
২০ ঘণ্টা আগে