
পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগে জ্যেষ্ঠতা, উচ্চতর একাডেমিক যোগ্যতা ও প্রশাসনিক অভিজ্ঞতাকে পাশ কাটিয়ে কেবল রাজনৈতিক আনুগত্যকে প্রাধান্য দেওয়ার বক্তব্য তথ্যভিত্তিক নয়।
জাতীয় সংসদে আজ মঙ্গলবার জামায়াতের সংসদ সদস্য নূরুল ইসলাম বুলবুলের প্রশ্নের লিখিত জবাবে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রীর অনুপস্থিতিতে শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন।
শিক্ষামন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকারের সময়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় আইনের বিধান অনুসরণ করে প্রার্থীর জ্যেষ্ঠতা, উচ্চতর একাডেমিক যোগ্যতা, শিক্ষকতা ও গবেষণার অভিজ্ঞতা, প্রশাসনিক দক্ষতা এবং একাডেমিক নেতৃত্বের সক্ষমতা বিবেচনা করা হয়েছে। নিয়োগের ক্ষেত্রে কোনো প্রার্থীর রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হয়নি।
শিক্ষামন্ত্রী বলেন, সরকার মনে করে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব হলো একাডেমিক উৎকর্ষ নিশ্চিত করা, প্রশাসনে নিরপেক্ষতা ও জবাবদিহি বজায় রাখা, শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট অংশীজনের অধিকার রক্ষা এবং ক্যাম্পাসে সুষ্ঠু, নিরাপদ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করা। উপাচার্য নিয়োগের বিষয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের আইন, বিধি ও সংবিধি অনুযায়ী প্রশাসন পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
শিক্ষামন্ত্রী বলেন, একাডেমিক ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে সিন্ডিকেট, সিনেট, একাডেমিক কাউন্সিল ও অন্যান্য বিধিবদ্ধ কর্তৃপক্ষকে কার্যকর রাখার নির্দেশনা দেওয়া হচ্ছে। আর্থিক ব্যবস্থাপনায় স্বচ্ছতা, নিয়মিত নিরীক্ষা এবং জবাবদিহি জোরদার করা হচ্ছে। শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মতপ্রকাশের স্বাধীনতা এবং ন্যায়সংগত অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। তিনি বলেন, কোনো উপাচার্যের বিরুদ্ধে সুনির্দিষ্ট অনিয়ম, পক্ষপাতিত্ব বা ক্ষমতার অপব্যবহারের অভিযোগ পাওয়া গেলে আইন ও বিধি অনুযায়ী তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এহছানুল হক মিলন বলেন, উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসন, নিরপেক্ষ শিক্ষা প্রশাসন ও একাডেমিক পরিবেশ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা অভিজ্ঞতা, সততা ও প্রশাসনিক সক্ষমতাকে প্রাধান্য দেওয়া হবে।

দেশের প্রায় চার কোটি মানুষ সাক্ষরতা ও প্রাতিষ্ঠানিক শিক্ষার বাইরে রয়েছে। এর একটি বড় অংশ প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠী। এই জনগোষ্ঠীকে শিক্ষা ও দক্ষতার মূলধারায় ফিরিয়ে আনাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
৩ ঘণ্টা আগে
দেশে উগ্রবাদ, অসহিষ্ণুতা, সহিংসতা, সামাজিক বিভাজন ও মেরুকরণের মতো সংকট মোকাবিলায় বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
৩ ঘণ্টা আগে
বিকেল ৩টার দিকে ওই দুই নারী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে তাঁরা পানিতে ডুবে যান। পরে স্থানীয় লোকজন উদ্ধার করলেও তাঁদের বাঁচানো যায়নি।
১ দিন আগে
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসনের কোনোরকম আনুষ্ঠানিক অনুমতি ছাড়াই বিশ্ববিদ্যালয়ের কলা ভবনসংলগ্ন ‘নির্ভীক জুলাই’ নামে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের অভিযোগ উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বিরুদ্ধে।
১ দিন আগে