Ajker Patrika

গবেষণা প্রকাশের খরচ বাবদ ২ হাজার ডলার দেবে ঢাবি

প্রতিনিধি, ঢাকা বিশ্ববিদ্যালয়
গবেষণা প্রকাশের খরচ বাবদ ২ হাজার ডলার দেবে ঢাবি

আন্তর্জাতিক মানসম্পন্ন জার্নালে গবেষণা প্রকাশে শিক্ষকদের পাবলিকেশন প্রসেসিং ফি অথবা ওপেন অ্যাকসেস ফি হিসেবে সর্বোচ্চ দুই হাজার ডলার অনুদান দেবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

আজ বৃহস্পতিবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিভিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ–উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। 

এ বিষয়ে অধ্যাপক ড. মাকসুদ কামাল বলেন, শিক্ষকেরা যদি আন্তর্জাতিক মানসম্পন্ন জার্নালে গবেষণা করতে পারেন তবে তাঁদের গবেষণার জন্য প্রকৃত অথবা সর্বোচ্চ দুই হাজার ডলার যা পাবলিকেশন প্রসেসিং ফি অথবা ওপেন অ্যাকসেস ফি হিসেবে দেওয়া হবে। এটা বিশ্ববিদ্যালয়ে নতুন সংযোজন। এর আগে বিশ্ববিদ্যালয়ে এটা ছিল না। 

সিন্ডিকেট সভায় বলা হয়, মৌলিক ও প্রায়োগিক গবেষণার মান ও পরিধি বৃদ্ধির লক্ষ্যে ইমপ্যাক্ট ফ্যাক্টর (প্রভাব সৃষ্টির উপাদান) সংবলিত আন্তর্জাতিক জার্নালে শিক্ষক ও গবেষকদের গবেষণা প্রবন্ধ প্রকাশনার জন্য বিশ্ববিদ্যালয়ের নীতিমালার আলোকে অনুদান দেওয়া হবে। এ ছাড়া সভায় শিক্ষক ও গবেষকদের অধিকতর মনোযোগ দিয়ে গবেষণায় সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত