বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে চলতি বছরের আলিম পরীক্ষায় পাসের হার ৭৫ দশমিক ৬১ শতাংশ। গত বছর এই হার ছিল ৯৩ দশমিক ৪ শতাংশ। মাদ্রাসা বোর্ডে সারা দেশে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ২৬৮ জন। আর কারিগরি শিক্ষা বোর্ডে ১ হাজার ৬১০ জন।
আজ বৃহস্পতিবার ঢাকা শিক্ষা বোর্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
এ বছর গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩। গত বছর এই হার ছিল ৭৭ দশমিক ৭৮। অর্থাৎ গত বছরের তুলনায় এ বছর পাসের হার কমেছে ১৮ দশমিক ৯৫।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এবার কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার ৬২ দশমিক ৬৭ শতাংশ। গত বছর এ হার ছিল ৮৮ শতাংশ ৯ শতাংশ।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থীর সংখ্যা ৮৬ হাজার ১০২ জন, যা গত বছরের চেয়ে ১ হাজার ৯৭৪ জন কম। ২ হাজার ৬৮২টি মাদ্রাসার এসব পরীক্ষার্থী ৪৫৯টি কেন্দ্রে এ পরীক্ষায় অংশ নেন।
আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষার্থী ১ লাখ ৯ হাজার ৬১১ জন, যা গত বছরের তুলনায় ৭ হাজার ২৫ জন কম। ১ হাজার ৮২৪টি প্রতিষ্ঠানের এসব পরীক্ষার্থী ৭৩৩টি কেন্দ্রে এ পরীক্ষায় বসেন।

বৈশ্বিক সংকট ও জ্বালানি পরিস্থিতি বিবেচনায় দেশের মহানগর এলাকার প্রাথমিক বিদ্যালয়েও (সরকারি ও বেসরকারি) অনলাইন ও অফলাইন (সশরীর) মিলিয়ে (ব্লেন্ডেড) শ্রেণি কার্যক্রম চালুর পরিকল্পনা করছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগে
স্বপ্নের দেশ যুক্তরাজ্যে উচ্চশিক্ষার সুযোগ করে দিতে ইউনিভার্সিটি অব স্যালফোর্ড তাদের মর্যাদাপূর্ণ ‘ইন্টারন্যাশনাল এক্সিলেন্স স্কলারশিপ-২০২৬’ ঘোষণা করেছে। বিশ্বের যেকোনো আন্তর্জাতিক শিক্ষার্থী এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। বিশেষ করে যাঁরা স্যালফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা স্নাতকোত্তর...
৭ ঘণ্টা আগে
আজ বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
৯ ঘণ্টা আগে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল করা ‘আব্দুর রহমান হল’ ও ‘শহীদ নজরুল হল’ উদ্ধারে ১০ দিনের আলটিমেটাম দিয়েছে শাখা ছাত্রদল। আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে হল দুটি উদ্ধারে অভিযানে যান নেতা-কর্মীরা। এ সময় তাঁরা বেদখল করা হল দুটি উদ্ধারে ১০ দিনের আলটিমেটাম দেন...
২১ ঘণ্টা আগে