
দ্বন্দ্ব সংঘাতমুক্ত শান্তিপূর্ণ সমাজ নির্মাণে শিক্ষার গুরুত্বকে আঞ্চলিক ও বৈশ্বিক পর্যায়ে দৃশ্যমান করার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।
আজ বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আন্তর্জাতিক শিক্ষা দিবস–২০২৪ উদ্যাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘দীর্ঘস্থায়ী শান্তির জন্য শিক্ষা’।
শিক্ষামন্ত্রী বলেন, ‘উত্তরোত্তর বৈষম্য বৃদ্ধি, বর্ণবাদ এবং নানা কারণে বিশ্ব এখন ভয়াবহ সংঘাতের মধ্য দিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে একটি রূপান্তরিত এবং কার্যকর শিক্ষা ব্যবস্থা দীর্ঘমেয়াদি রক্ষাকবচ হিসেবে কাজ করতে পারে।’
অনুষ্ঠানে প্রাথমিক ও গণ শিক্ষা প্রতিমন্ত্রী বেগম রুমানা আলী বলেন, ‘বর্তমান বিশ্ব একটি সংঘাতময় সময় অতিবাহিত করছে। জাতিগত দ্বন্দ্ব, মানুষে মানুষে বৈষম্য, বর্ণবাদ, ঘৃণাত্মক বক্তব্য এ সংঘাতকে আরও বাড়িয়ে তুলছে। আগের যে কোন সময়ের তুলনায় শান্তির জন্য কার্যকর প্রতিশ্রুতি এখন আরও জরুরি এবং শিক্ষা এ ক্ষেত্রে মূল নিয়ামক।’
আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহাম্মদ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব আজিজ তাহের খান, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. গুলশান আরা লতিফা এবং হেড অব অফিস অ্যান্ড ইউনেসকো রিপ্রেজেনটেটিভ টু বাংলাদেশ সুজান ভাইজ।
এ ছাড়া বিভিন্ন সরকারি–বেসরকারি প্রতিষ্ঠান এবং উন্নয়ন সহযোগী সংস্থার কর্মকর্তা ও প্রতিনিধিরা আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১০ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৫ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১৭ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১৮ ঘণ্টা আগে