
গবেষণা উপস্থাপন, মতামত গ্রহণ ও অর্থনীতির বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গভীর আলোচনার মধ্য দিয়ে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো ‘চতুর্থ অর্থনীতি গবেষণা সম্মেলন’। বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের আয়োজনে গতকাল শুক্রবার ও আজ শনিবার দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন হাইব্রিড ফরম্যাটে ঢাকার আফতাবনগরে ইউনিভার্সিটির ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।
সম্মেলনের উদ্বোধনী পর্বে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান বলেন, বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন দূরদর্শী নেতৃত্বের। পাশাপাশি ব্যবসায় নীতির ধারাবাহিকতা বজায় রাখা এবং দেশের প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি পেলে এই দেশ ১০ বছরের মধ্যে অনেক উন্নয়ন করতে সক্ষম হবে।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক। তিনি ষাটের দশকের দরিদ্র কোরিয়া কীভাবে এত উন্নয়ন করল, সেই বিষয়গুলো তুলে ধরার পাশাপাশি সেই অভিজ্ঞতা থেকে বাংলাদেশের জন্য শিক্ষণীয় বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য ড. মনজুর হোসেন তাঁর বক্তব্যে বাংলাদেশের অগ্রগতিতে অবকাঠামো উন্নয়ন, সামাজিক খাতে বিনিয়োগ ও অর্থনৈতিক বৈচিত্র্যকরণের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্ব দেন।
ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, ভালো প্রবৃদ্ধির জন্য ভূমি সংস্কার ও শিক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে। তা ছাড়া দেশের জনসংখ্যা ও ভৌগোলিক অবস্থানের সুবিধা কাজে লাগিয়ে গুণগত প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণের তাৎপর্য তুলে ধরেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান এবং অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারপারসন ড. মুনতাসির চৌধুরী।
এই সম্মেলনে প্রায় ২০০ জন অংশ নেন এবং ১৯টি উচ্চমানের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। এই প্রবন্ধগুলোতে জলবায়ু পরিবর্তন, শ্রমবাজার, লিঙ্গসমতা, স্বাস্থ্য অর্থনীতি ও জ্বালানি অর্থনীতির মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় অন্তর্ভুক্ত ছিল। বাংলাদেশ, ভারত, নেপাল ও যুক্তরাষ্ট্রের গবেষকেরা সম্মেলনে অংশ নেন।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১৪ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৯ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
২১ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১ দিন আগে