সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হওয়া নিম্নমাধ্যমিক পর্যায়ের (ষষ্ঠ থেকে অষ্টম) শ্রেণিকার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী শিক্ষাবর্ষ থেকে এটি কার্যকর করা হবে।
গত ১২ মার্চ প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (বিদ্যালয় -১) ইশরাত জাহান স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, ২০২৬ শিক্ষাবর্ষ থেকে বিদ্যমান চালুকৃত ৭২৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তি বন্ধ করার সিদ্ধান্ত হয়েছে।
এ বিষয়ে মন্ত্রণালয়ের বিদ্যালয় অনুবিভাগের অতিরিক্ত সচিব মাসুদ আকতার খান আজকের পত্রিকাকে বলেন, ‘যে প্রাইমারি স্কুলগুলোতে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি চালু ছিল, সেগুলোর ওই তিন শ্রেণির পাঠদান বন্ধ করা ও নতুন শিক্ষার্থী ভর্তি না করার বিষয়ে প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
বর্তমানে দেশের প্রাথমিক শিক্ষা পঞ্চম শ্রেণি পর্যন্ত। ২০১০ সালে করা সর্বশেষ জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষার স্তর অষ্টম শ্রেণি ও মাধ্যমিক শিক্ষার স্তর দ্বাদশ শ্রেণি পর্যন্ত করার কথা বলা আছে। ২০১৩ সাল থেকে পরীক্ষামূলকভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি চালুর অনুমোদন দেওয়া শুরু হয়। ২০১৬ সালে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত করার ঘোষণাও দেওয়া হয়েছিল। যদিও সে উদ্যোগ বাস্তবায়ন হয়নি।
সর্বশেষ ২০২৪ সালের মে মাসে প্রাথমিক শিক্ষাকে অষ্টম শ্রেণি পর্যন্ত বিস্তৃত করে তা অবৈতনিক করার সিদ্ধান্ত নিয়েছিল তৎকালীন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার।

গত ১৯ ফেব্রুয়ারি থেকে সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাইস্কুল এবং ১৮ ফেব্রুয়ারি থেকে কলেজগুলো পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে বন্ধ আছে। আর গত ১১ ফেব্রুয়ারি থেকে মাদ্রাসাগুলোতে নির্বাচন ও ঈদের ছুটি শুরু হয়ে চলে গত ২৬ মার্চ পর্যন্ত। এরপরের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির পর আগামীকাল রোববার থেকে
৬ ঘণ্টা আগে
দেশজুড়ে গতকাল শুক্রবার জিএসটি গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ‘সি’ ইউনিটের (বাণিজ্য অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত এ পরীক্ষায় পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পিবিপ্রবি) কেন্দ্রে ৮১ শতাংশ...
১২ ঘণ্টা আগে
উত্তর আমেরিকার দেশ কানাডায় যাঁরা উচ্চশিক্ষার স্বপ্ন দেখছেন, তাঁদের জন্য সুখবর নিয়ে এসেছে দেশটির ইউনিভার্সিটি অব ম্যানিটোবা। দেশটির বিশ্ববিদ্যালয়টি ২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক, স্নাতকোত্তর এবং পিএইচডি পর্যায়ে অধ্যয়নের জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছ থেকে বৃত্তির আবেদন আহ্বান করেছে।
১৬ ঘণ্টা আগে
রাজধানী ঢাকাসহ সারা দেশে ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বিশেষ করে, পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার আগে ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
১ দিন আগে