
আগামী ১৯ জুন থেকে চলতি বছরের দাখিল পরীক্ষা শুরু হবে। এদিন কোরআন মজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তত্ত্বীয় পরীক্ষা চলবে ৬ জুলাই পর্যন্ত। এ ছাড়া ব্যবহারিক পরীক্ষা ৭ জুলাই থেকে শুরু হয়ে ১৯ জুলাই পর্যন্ত চলবে।
গতকাল মঙ্গলবার কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব (মাদ্রাসা-২) এ কে এম লুৎফর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২২ সালের দাখিল পরীক্ষার সময়সূচির প্রস্তাব সরকার কর্তৃক অনুমোদিত হয়েছে। ২০২২ সালের দাখিল পরীক্ষার অনুমোদিত সময়সূচি পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হলো।
যেসব নির্দেশনা মানতে হবে:
ক. পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে আসন গ্রহণ করতে হবে।
খ. প্রশ্নপত্রে উল্লেখ করা সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে। সব বিষয়ের পরীক্ষার সময় ২ ঘণ্টা। সৃজনশীল বিষয়ের ক্ষেত্রে এমসিকিউর জন্য ২০ মিনিট, সিকিউ পরীক্ষার জন্য ১ ঘণ্টা ৪০ মিনিট সময় বরাদ্দ থাকবে।
গ. প্রথমে বহুনির্বাচনী ও পরে সৃজনশীল/রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা হবে। উভয় পরীক্ষার মধ্যে বিরতি থাকবে না।
ঘ. পরীক্ষার্থীদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠানপ্রধানের কাছ থেকে পরীক্ষা শুরুর কমপক্ষে তিন দিন আগে সংগ্রহ করতে হবে।
ঙ. পরীক্ষার্থীকে সৃজনশীল/রচনামূলক, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে পৃথকভাবে পাস করতে হবে।
চ. শারীরিক শিক্ষা, স্বাস্থ্য, খেলাধুলা এবং ক্যারিয়ার শিক্ষা বিষয়ে এনসিটিবির নির্দেশনা অনুসারে ধারাবাহিক মূল্যায়নের মাধ্যমে প্রাপ্ত নম্বর শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ সংশ্লিষ্ট কেন্দ্রকে সরবরাহ করবে।
ছ. ব্যবহারিক পরীক্ষা স্ব-স্ব কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
জ. পরীক্ষার ফল প্রকাশের ৭ (সাত) দিনের মধ্যে পুনঃনিরীক্ষার জন্য অনলাইনে এসএমএসের মাধ্যমে আবেদন করা যাবে।

শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
১০ ঘণ্টা আগে
চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
১৫ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
১৭ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
১৮ ঘণ্টা আগে