
উচ্চশিক্ষা ও নেতৃত্ব বিকাশে আগ্রহী শিক্ষার্থীদের জন্য চীনের সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে দারুণ একটি সুযোগ তৈরি হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের জন্য চালু থাকা শোয়ার্জম্যান স্কলার্স প্রোগ্রাম ২০২৬-২৭ শিক্ষাবর্ষের আবেদন গ্রহণ শুরু হয়েছে। কোনো আবেদন ফি ছাড়াই এ প্রোগ্রামে আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
সিংহুয়া বিশ্ববিদ্যালয়ে প্রায় সব ধরনের একাডেমিক বিষয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ রয়েছে। যেসব শিক্ষার্থী ইংরেজি মাধ্যমে পড়াশোনা করা প্রতিষ্ঠানে অন্তত দুই বছর অধ্যয়ন করেছেন, তাঁদের ক্ষেত্রে আইইএলটিএস বা টোফেলসহ আলাদা ভাষাদক্ষতার সনদ জমা দেওয়ার প্রয়োজন নেই। এ ছাড়া আবেদনকারীদের জন্য নির্দিষ্ট কোনো ন্যূনতম জিপিএ বা শ্রেণি অবস্থানের বাধ্যবাধকতাও নেই।
চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত সিংহুয়া বিশ্ববিদ্যালয় দেশটির অন্যতম শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান। এটি ‘সিএ৯ লিগ’র অন্তর্ভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর একটি। ১৯১১ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয় বিজ্ঞান, প্রকৌশল, অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে বিশ্বমানের নেতৃত্ব তৈরি করে আসছে। কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং অনুযায়ী ২০২০ সালে এর অবস্থান ছিল বিশ্বে ১৬তম।
বৃত্তির সুযোগ-সুবিধা
এই বৃত্তির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা পাবেন—
অধ্যয়নের ক্ষেত্র
শোয়ার্জম্যান স্কলার্স প্রোগ্রামের অধীনে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার সুযোগ রয়েছে আন্তর্জাতিক, সম্পর্ক, চায়নিজ, ব্যবসা, বিজ্ঞান ও প্রকৌশল, অর্থনীতি, মানবিক বিদ্যা, এশীয় অধ্যয়ন, সমাজবিজ্ঞান এবং জননীতি এসব বিষয়ে।
বয়সসীমা
আবেদনকারীর বয়স ১ আগস্ট ২০২৬ তারিখে ন্যূনতম ১৮ এবং সর্বোচ্চ ২৮ বছরের মধ্যে হতে হবে। স্নাতক পর্যায়ে যেকোনো বিষয়ে অধ্যয়নরত বা স্নাতক সম্পন্ন করা শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। নির্দিষ্ট বিষয়ের বাধ্যবাধকতা নেই, সব ডিসিপ্লিনের শিক্ষার্থীদের জন্যই সুযোগ উন্মুক্ত।
ইংরেজি ভাষায় দক্ষতা
তবে যেসব শিক্ষার্থী ইংরেজি মাধ্যম পড়াশোনা করা প্রতিষ্ঠানে অন্তত দুই বছর অধ্যয়ন করেছেন, তাঁদের ক্ষেত্রে এ শর্ত প্রযোজ্য হবে না। প্রয়োজনীয় কাগজপত্র
প্রার্থী নির্বাচনে গুণাবলি
আবেদনের প্রক্রিয়া
আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করতে প্রয়োজনীয় সব কাগজপত্র অনলাইনের মাধ্যমে জমা দিতে হবে। বিস্তারিত জানতে ও আবেদন করতে ওয়েবসাইটে দেখুন।
আবেদনের শেষ সময়: ১০ সেপ্টেম্বর ২০২৬। বাছাইপ্রক্রিয়া অক্টোবর থেকে নভেম্বর ২০২৬ পর্যন্ত চলবে এবং ২০২৭ সালের আগস্টে শিক্ষাবর্ষ শুরু হবে।

আগামী ২০ জুলাইয়ের মধ্যে এসএসসির ফল প্রকাশ করা হবে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, ‘ইতিমধ্যে মাধ্যমিক স্তরের এসএসসি পরীক্ষা সমাপ্ত হয়েছে সুন্দরভাবে। প্রশ্নপত্র আউট (ফাঁস) হয়নি, নকল হয়নি এবং দুই মাসের ভেতরে আগামী ২০ জুলাইয়ের ভেতরে রেজাল্টও আউট (ফল প্রকাশ) হয়ে যাবে।’
২ ঘণ্টা আগে
বর্তমানে দেশে ৩৭টি সরকারি ও ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পাঁচটি ও নৌবাহিনী পরিচালিত একটি বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। সেনা ও নৌবাহিনী পরিচালিত এসব প্রতিষ্ঠান বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) অধিভুক্ত। এ ছাড়া ঢাকায় আর্মড ফোর্সেস মেডিকেল
১ দিন আগে
শিক্ষক নিয়োগ ও বদলি প্রক্রিয়ায় গড়ে ওঠা অনিয়ম ও সিন্ডিকেট ভেঙে দেওয়াসহ আগামী দুই বছরের মধ্যে প্রাথমিক শিক্ষা খাতে বড় ধরনের প্রশাসনিক ও কাঠামোগত পরিবর্তনের ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
১ দিন আগে
দেশের শিক্ষা খাতে অতীতের যেকোনো সময়ের চেয়ে রেকর্ড বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তবে শিক্ষার্থীদের অর্জিত জ্ঞান বা ‘লার্নিং আউটকাম’ এখনও আশানুরূপ পর্যায়ে পৌঁছেনি বলে হতাশা প্রকাশ করেন তিনি।
১ দিন আগে