Ajker Patrika

আইএইচটি ও ম্যাটসে ভর্তি, আবেদন শেষ ৬ নভেম্বর

শিক্ষা ডেস্ক
আইএইচটি ও ম্যাটসে ভর্তি, আবেদন শেষ ৬ নভেম্বর
ছবি: সংগৃহীত

২০২৬-২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) এবং মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস)-সমূহে ডিপ্লোমা কোর্সে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা ২৭ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদনের সুযোগ পাবেন। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন ফি ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রার্থীরা টেলিটকের নির্দিষ্ট ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

এসএসসি সিলেবাস অনুযায়ী ১০০ নম্বরের এক ঘণ্টার একটি লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে, যেখানে পাস নম্বর নির্ধারণ করা হয়েছে ৪০। এসএসসি পরীক্ষায় প্রাপ্ত জিপিএ এবং ভর্তি পরীক্ষার নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা তৈরি করা হবে। আগামী ১৩ নভেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তিসংক্রান্ত যোগ্যতা, আসনসংখ্যা এবং অন্য বিস্তারিত নিয়মাবলি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইট থেকে জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত