দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোকাপ রেসকিউ লিগ ২০২৬-এ প্রথমবার অংশগ্রহণ করেই উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) রেসকিউ রোভার টিম (ইউআরআরটি)। প্রতিযোগিতায় নবাগত দলগুলোর মধ্যে বিশ্বে তৃতীয় স্থান অর্জনের পাশাপাশি ট্র্যাকড রোবট ক্যাটাগরিতে ১১তম এবং সামগ্রিকভাবে ২৭টি আন্তর্জাতিক দলের মধ্যে ১৫তম স্থান অর্জন করেছে দলটি।
ইউআইইউর সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক্সের (সিএআইআর) অধীনে পরিচালিত দলটি গত ২ থেকে ৬ জুলাই দক্ষিণ কোরিয়ার ইনচনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় অংশ নেয়। কোরিয়া অ্যাসোসিয়েশন অব এআই রোবট ইন্ডাস্ট্রি (কেএআর) এবং ইনচন টেকনোপার্ক (আইটিপি) যৌথভাবে এই আয়োজন করে।
বিশ্বের শীর্ষস্থানীয় রেসকিউ রোবোটিক্স দল, গবেষণাগার ও শিল্পপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ইউআইইউর দলটি স্বায়ত্তশাসিত রেসকিউ রোবোটিক্সের মতো অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর ক্ষেত্রে নিজেদের সক্ষমতার পরিচয় দেয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এ অর্জন বাংলাদেশের রোবোটিক্স গবেষণা ও প্রযুক্তি উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
এবারের প্রতিযোগিতায় জার্মানি, জাপান, অস্ট্রিয়া, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া, ইতালি, মেক্সিকো, চীন, থাইল্যান্ড, কলম্বিয়া ও উরুগুয়েসহ বিশ্বের বিভিন্ন দেশের স্বনামধন্য দল অংশ নেয়। আন্তর্জাতিক এ আসরে অংশগ্রহণের মাধ্যমে ইউআইইউ দল বৈশ্বিক মানদণ্ডে নিজেদের প্রযুক্তিগত সক্ষমতা মূল্যায়নের পাশাপাশি বিশ্বের খ্যাতনামা গবেষক, প্রকৌশলী ও শিল্প বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময় এবং উন্নত রেসকিউ রোবোটিক্স প্রযুক্তি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পায়।
দলের সাফল্যে নতুন মাত্রা যোগ করেছেন সদস্য নাজমুল হাসান আথিন। তিনি প্রতিযোগিতার প্লেনারি রাউন্ডে বিচারক হিসেবে দায়িত্ব পালনের সম্মান অর্জন করেন। বিশ্বের শীর্ষস্থানীয় রেসকিউ রোবোটিক্স গবেষক ও বিশেষজ্ঞদের সঙ্গে বিচারকের দায়িত্ব পালন আন্তর্জাতিক অঙ্গনে ইউআইইউ দলের কারিগরি সক্ষমতা ও গ্রহণযোগ্যতার স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
দলের সদস্যরা জানান, তাঁদের লক্ষ্য শুধু প্রতিযোগিতায় ভালো ফল করা নয়; বরং বিশ্বের সেরা রেসকিউ রোবোটিক্স বিশেষজ্ঞদের কাছ থেকে শেখা, আন্তর্জাতিক মানদণ্ডে নিজেদের প্রযুক্তিকে যাচাই করা এবং ভবিষ্যতে আরও উন্নত ও বুদ্ধিমান রেসকিউ রোবট তৈরির জন্য প্রয়োজনীয় জ্ঞান ও অভিজ্ঞতা অর্জন করা। এ অর্জনের জন্য তাঁরা ইউআইইউ কর্তৃপক্ষ, উপদেষ্টা, শিক্ষক, পৃষ্ঠপোষক, প্রাক্তন শিক্ষার্থী, শুভানুধ্যায়ী এবং সব সমর্থকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, রোবোকাপ রেসকিউ লিগ ২০২৬-এ ইউআইইউ রেসকিউ রোভার টিমের সফল অভিষেক শুধু বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, বাংলাদেশের রোবোটিক্স গবেষণা, উদ্ভাবন ও দুর্যোগ-প্রতিক্রিয়া প্রযুক্তির বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। একই সঙ্গে আন্তর্জাতিক রোবোটিক্স অঙ্গনে ইউআইইউর সক্ষমতা ও সুনামকে আরও সুদৃঢ় করেছে।

তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বিনা অনুমতিতে অনুপস্থিত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের তথ্য (সংখ্যা) দেওয়ার নির্দেশনা রয়েছে। এর পরিপ্রেক্ষিতে নির্ধারিত ছকে তথ্য সংগ্রহ করে অধিদপ্তরে পাঠাতে হবে। ছক অনুযায়ী, কতজন পুরুষ ও নারী প্রধান শিক্ষক এবং কতজন পুরুষ ও নারী সহকারী...
১ ঘণ্টা আগে
জাতীয় বাজেট ২০২৬-২৭ বাস্তবায়নে শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, মানবসম্পদ উন্নয়ন এবং অর্থনৈতিক সুশাসনকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ ও শিক্ষাবিদরা। তাঁদের মতে, বৈশ্বিক অর্থনৈতিক অনিশ্চয়তা, মূল্যস্ফীতি ও কর্মসংস্থানের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর নীতির পাশাপাশি জ্ঞানভিত্তিক
২ ঘণ্টা আগে
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও ডেটা সায়েন্স খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে বাংলাদেশে ব্যাচেলর অব সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং ইন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স (এআই অ্যান্ড ডেটা সায়েন্স) প্রোগ্রাম চালু করেছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি (আইএসইউ)।
২ ঘণ্টা আগে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩ সালের এমএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (এমসিএসই) প্রথম সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে।
৮ ঘণ্টা আগে