
মেডিকেল কলেজে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে গতকাল রোববার। এরপরই মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ ১৯৩ জনের বিষয়ে বিতর্ক উঠেছে। এর পরিপ্রেক্ষিতে এমবিবিএস কোর্সে প্রাথমিকভাবে নির্বাচিত সংরক্ষিত আসনের প্রার্থীদের সনদপত্র যাচাইয়ে নেমেছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর।
আজ সোমবার অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল প্রণীত ভর্তি নীতিমালার ৯ (৩) অনুচ্ছেদে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান ও পশ্চাৎপদ জনগোষ্ঠীর কোটার আসনে নির্বাচিত প্রার্থীদের তালিকা কেন্দ্রীয় ভর্তি কমিটি যাচাই বাছাই করে অনুমোদনক্রমে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে বলে সিদ্ধান্ত হয়েছে। এর পরিপ্রেক্ষিতে আগামী ২৩ জানুয়ারি ও ২৬ জানুয়ারি পশ্চাৎপদ জনগোষ্ঠীর নির্বাচিত প্রার্থী, ২৭ থেকে ২৯ জানুয়ারির মধ্যে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য সংরক্ষিত আসনে প্রাথমিকভাবে নির্বাচিতদের কোটার স্বপক্ষে সনদ বা প্রমাণসহ স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে উপস্থিত থাকতে বলা হয়েছে। আর কোটায় প্রাথমিকভাবে নির্বাচিতদের কোটা সংক্রান্ত দলিলাদি ২১ জানুয়ারি (মঙ্গলবার) ই–মেইলের ([email protected]) মাধ্যমে পাঠানোর অনুরোধ করা হয়েছে।
মুক্তিযোদ্ধার সন্তান কোটায় মেডিকেল ভর্তি পরীক্ষায় নির্বাচিত ১৯৩ জনের ফল স্থগিত করা হয়েছে কিনা এমন প্রশ্নে অধ্যাপক রুবীনা ইয়াসমীন আজকের পত্রিকাকে আজ সন্ধ্যায় বলেন, ‘আমরা বলছি না যে, ফলাফল স্থগিত। তবে আমরা এই কয়দিন যাচাই–বাছাই করব। এটা আমাদের রুটিন কার্যক্রম। এই সময়ের মধ্যে অন্য কোনো কার্যক্রম চলবে না। আপনি চাইলে এটা স্থগিত বলতে পারেন, আবার না চাইলে নাও বলতে পারেন। যাচাই–বাছাইয়ে কারও ত্রুটি ধরা পড়লে তার ফলাফল স্বাভাবিকভাবেই বাতিল হয়ে যাবে।’
এদিকে সোমবার রাত পৌনে ৮টার দিকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মেডিকেল কলেজ ২০২৪–২৫ শিক্ষবর্ষের ভর্তিতে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা। বিদ্যমান বিধি অনুসারে শুধু মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের সন্তানদের জন্য এটি প্রযোজ্য হবে। তাঁদের নাতি–নাতনি বা অন্য কারও জন্য প্রযোজ্য হবে না।
এই কোটার অধীনে সংরক্ষিত ২৬৯টি আসনের মধ্যে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ১৯৩ জন প্রার্থী পাওয়া গেছে। অবশিষ্ট ৭৬টি আসন ইতিমধ্যেই মেধা তালিকা থেকে পূরণ করা হয়েছে। এই কোটায় প্রাথমিকভাবে নির্বাচিত ১৯৩ জনের প্রমাণাদি নির্ধারিত তারিখের মধ্যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর যাচাই করবে। এতে কোনো ভুল বা অসত্য তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রার্থীর ভর্তি বাতিল হবে। এই যাচাই বাছাই কার্যক্রম সম্পন্ন না হওয়া পর্যন্ত এই ১৯৩ জনের ভর্তি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম স্থগিত থাকবে। অবশিষ্টদের ভর্তিসহ মেডিকেল কলেজের অন্যান্য কার্যক্রম যথারীতি চলবে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচিত বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকাকালে অবসরকালীন সুবিধার টাকা পেতে শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না। কোনো প্রকার ভোগান্তি ও মধ্যস্বত্বভোগীর যন্ত্রণা ছাড়াই যথাসময়ে অনলাইনে ব্যাংক অ্যাকাউন্টে শিক্ষকদের প্রাপ্য টাকা পৌঁছে দেওয়া হবে।
৪ ঘণ্টা আগে
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পিএইচডি ও এমফিল প্রোগ্রামে ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১৫ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
৭ ঘণ্টা আগে
বিদেশে উচ্চশিক্ষার সিদ্ধান্ত জীবনের বড় একটি পদক্ষেপ। পছন্দের বিশ্ববিদ্যালয় ও বিষয় বেছে নেওয়ার পাশাপাশি নতুন দেশ, নতুন পরিবেশ ও ভিন্ন সংস্কৃতির সঙ্গেও মানিয়ে নিতে হয়। তাই সিদ্ধান্ত নেওয়ার আগে নিজের পছন্দ, সামর্থ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা দরকার।
১১ ঘণ্টা আগে
ভাইস-চ্যান্সেলর বলেন, বর্তমান বিশ্বে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি শুধু একটি বিষয় নয়; শিক্ষা, কর্মসংস্থান, গবেষণা, উদ্ভাবন ও দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রের সঙ্গে এটি যুক্ত। তাই শিক্ষার্থীদের এমন শিক্ষা দিতে হবে, যা তাঁরা শ্রেণিকক্ষের গণ্ডি পেরিয়ে বাস্তব জীবনে কাজে লাগাতে পারেন।
১ দিন আগে