২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হলি ক্রস কলেজ। নিজস্ব প্রক্রিয়ায় ভর্তির জন্য জিপিএসহ যোগ্যতার শর্ত প্রকাশ করেছে শিক্ষাপ্রতিষ্ঠানটি।
ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, বুধবার (৩০ জুলাই) থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। চলবে রোববার (৩ আগস্ট) রাত ১২টার পর্যন্ত। শিক্ষার্থীরা অনলাইনের (www.hcc.edu.bd) মাধ্যমে আবেদন করতে পারবেন।
এবার বিজ্ঞান বিভাগে ৭৮০টি, মানবিক শাখায় ২৬০টি এবং ব্যবসায় শিক্ষায় ২৭০টি শূন্য আসনের বিপরীতে শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। অনলাইনে ভর্তি আবেদনের পর আগামী ৮ আগস্ট (শুক্রবার) বিজ্ঞান বিভাগের এবং ৯ আগস্ট (শনিবার) মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান বিভাগ থেকে বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও জীববিজ্ঞান বিষয়ে ভর্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
মানবিকে বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, ভূগোল, পৌরনীতি, অর্থনীতি, ইতিহাস ও সাধারণ জ্ঞান এবং ব্যবসায় শিক্ষা শাখায় বাংলা, ইংরেজি, সাধারণ গণিত, হিসাববিজ্ঞান, ফিন্যান্স ও ব্যাংকিং, ব্যবসায় উদ্যোগ ও সাধারণ জ্ঞান বিষয়ে লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এসব পরীক্ষা এসএসসি ২০২৫ সালের সিলেবাসে অনুষ্ঠিত হবে বলে ভর্তি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

সাড়ে ছয় বছর পর ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’-এর জন্য একসঙ্গে তিন শিক্ষাবর্ষের (২০১৯, ২০২০ ও ২০২১) চূড়ান্তভাবে মনোনীত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৪৬৯ জন শিক্ষার্থীর তালিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২৮
১৬ ঘণ্টা আগে
দেশের সব শিশুর প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি নিশ্চিত করতে বিদ্যালয়ের সংখ্যা বাড়ানো এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সব শূন্য পদ শিগগিরই পূরণের সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের ফিডিং কার্যক্রমে খাবারের মান ও শিশুদের পুষ্টি
১৭ ঘণ্টা আগে
নেদারল্যান্ডসের মাস্ট্রিচ বিশ্ববিদ্যালয়ে ২০২৭-২৮ শিক্ষাবর্ষে মাস্টার্স করার সুযোগ দিচ্ছে ‘মাস্ট্রিচ ইউনিভার্সিটি হল্যান্ড-হাই পটেনশিয়াল স্কলারশিপ’। ইউরোপীয় ইউনিয়ন ও ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চলভুক্ত নয়, এমন দেশের শিক্ষার্থীরা এই বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
২০ ঘণ্টা আগে
উপাচার্য পরিবর্তনকে কেন্দ্র করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অচলাবস্থা ১৫ দিনে গড়িয়েছে। আন্দোলনের কারণে অন্তত ছয়টি বিভাগের বিভিন্ন বর্ষ ও সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা স্থগিত হয়েছে। নতুন করে পরীক্ষার সময়সূচিও দেওয়া হয়নি।
১ দিন আগে