ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩–২৪ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদন আগামী ১৮ ডিসেম্বর দুপুর ১২টা থেকে শুরু হবে। চলবে ২০২৪ সালের ৫ জানুয়ারি পর্যন্ত।
আগামী ২৩ ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে এ ভর্তি পরীক্ষা শুরু হবে। ৮ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হওয়ার ১ ঘণ্টা আগে পর্যন্ত প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন শিক্ষার্থীরা।
আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ ভর্তি পরীক্ষা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।
আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি কলা–আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ২৪ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিট, ১ মার্চ বিজ্ঞান ইউনিট ও ৯ মার্চ চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আবেদন ফি ১ হাজার ৫০ টাকা নির্ধারিত হয়েছে—বলে জানান অধ্যাপক মোস্তাফিজ। যেখানে ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তির আবেদন ফি ৩৫০ টাকা বাড়িয়ে ১ হাজার টাকা করা হয়।
তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষার যাবতীয় নিয়ম আগের মতোই থাকবে। চারুকলা ইউনিট ছাড়া অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে। সব পরীক্ষা বেলা ১১টা থেকে শুরু হয়ে সাড়ে ১২টায় শেষ হবে। ভর্তি পরীক্ষার যাবতীয় হালনাগাদ বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে থাকবে।’
উল্লেখ্য, লিখিত এবং বহুমুখী নির্বাচনী অভীক্ষা (এমসিকিউ) পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিজ্ঞান, কলা–আইন ও সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ৬০ নম্বরের এমসিকিউ পরীক্ষা ও ৪০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার জন্য সময় থাকবে ৪৫ মিনিট করে। চারুকলা ইউনিটে ৪০ নম্বরের এমসিকিউ পরীক্ষা ও ৬০ নম্বরের লিখিত (অঙ্কন) পরীক্ষা অনুষ্ঠিত হবে। এমসিকিউয়ের জন্য সময় থাকবে ৩০ মিনিট ও লিখিতের জন্য সময় পাওয়া যাবে ৬০ মিনিট।
ভর্তিচ্ছুরা অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং অথবা ইন্টারনেট ব্যাংকিং এবং রাষ্ট্রায়ত্ত ৪টি ব্যাংক— সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংকের মাধ্যমে ফি পরিশোধ করতে পারবেন। ভর্তি সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা ও তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট https://admission.eis.du.ac.bd –এ দেখা যাবে।
বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে ৪র্থ বিষয়সহ এসএসসি ও এইচএসসি ফলাফলের যোগফল ন্যূনতম জিপিএ ৮ এবং আলাদাভাবে জিপিএ ৩.৫ থাকতে হবে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষার যোগ্যতা হিসেবে এসএসসি ও এইচএসসি ফলাফলের যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ থাকতে হবে।
চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষার যোগ্যতা হিসেবে এসএসসি ও এইচএসসি ফলাফলের যোগফল ন্যূনতম ৬.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ থাকতে হবে।

চট্টগ্রাম বোর্ডে আজ ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিমের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এরপর ২২ আগস্ট আইসিটি, ২৪ আগস্ট পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং ২৭ আগস্ট এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে।
২ ঘণ্টা আগে
শিক্ষার্থী, প্রশিক্ষক ও পেশাজীবীদের জন্য অতিপরিচিত ও প্রয়োজনীয় একটি মাধ্যম পাওয়ার পয়েন্ট। সব ধরনের দাপ্তরিক কাজে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করা হয়। তথ্য ও ভাবনাকে সহজে তুলে ধরতে এর ব্যবহার বেশ কার্যকর। তবে শুধু তথ্য সাজালেই আকর্ষণীয় প্রেজেন্টেশন হয় না।
৩ ঘণ্টা আগে
সুইডেনে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা শিক্ষার্থীদের জন্য এসেছে নতুন সুযোগ। দেশটির ডালার্না বিশ্ববিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর পড়ার জন্য দেওয়া হচ্ছে বৃত্তি। আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ভালো একাডেমিক ফল, ইংরেজিতে দক্ষতা এবং পড়াশোনায় আগ্রহ থাকলে বৃত্তি পাওয়ার ক্ষেত্রে
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ২৫০তম বার্ষিকী (ফ্রিডম ২৫০) উদ্যাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) ‘আমেরিকান ফাউন্ডার্স মিউজিয়াম এক্সিবিশন’ অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসের ডি-বিল্ডিং লবিতে যৌথভাবে এই প্রদর্শনীটির আয়োজন করা হয়...
১২ ঘণ্টা আগে