
বিশ্বের মর্যাদাপূর্ণ এবং প্রতিযোগিতামূলক ডুয়াল-ডিগ্রি প্রোগ্রামের মধ্যে অন্যতম যুুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়ার হান্টসম্যান প্রোগ্রাম। এটি শুধু একাডেমিকভাবে মেধাবী শিক্ষার্থী নয়, এমন প্রার্থীদেরও দেওয়া হয়, যারা আন্তসাংস্কৃতিক সচেতন, বুদ্ধিবৃত্তিকভাবে কৌতূহলী এবং সৃজনশীল চিন্তা করতে পারে। হান্টসম্যান প্রোগ্রামে ভর্তি হওয়া শিক্ষার্থীদের লক্ষ্য—ভবিষ্যতের কূটনীতিক, অর্থনীতিবিদ বা বৈশ্বিক উদ্যোক্তা হয়ে ওঠা। যাঁরা এই প্রোগ্রামে আবেদন করতে চান, তাঁরা কীভাবে নিজের শক্তিশালী প্রোফাইল গড়বেন আজকের আলোচনা তেমনই তিনটি উপায় নিয়ে। মূল চাবিকাঠি তিনটি—দীর্ঘমেয়াদি পরিকল্পনা, হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন এবং সচেতনভাবে প্রোফাইল তৈরি করা।
আন্তবিষয়ক পাঠ্যক্রমে মনোযোগ দিন
হান্টসম্যান প্রোগ্রাম মূলত আন্তবিষয়ক, যেখানে আন্তর্জাতিক সম্পর্ক ও ব্যবসার গভীর জ্ঞান এবং সৃজনশীল সংযোগের দক্ষতা প্রমাণ করতে হয়।
কীভাবে করবেন
ভাষায় দক্ষতার প্রমাণ দিন
ভাষা শিক্ষাই হান্টসম্যান প্রোগ্রামের একটি মূল ভিত্তি। এক বা দুই বছর সামান্য শেখা যথেষ্ট নয়।
কীভাবে করবেন
শ্রেণিকক্ষের বাইরে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করুন
সহশিক্ষা কার্যক্রম; যেমন বিতর্ক দল বা মডেল ইউনাইটেড নেশনস—নিশ্চয়ই গুরুত্বপূর্ণ। তবে হান্টসম্যান প্রোগ্রামে সুযোগ পেতে প্রার্থীর চিন্তাভাবনা, নেতৃত্ব ও বৈশ্বিক দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দেওয়া হয়।
কীভাবে করবেন
বৈচিত্র্যময় অভিজ্ঞতাকে একটি গল্পে গাঁথা জরুরি। আবেদনপত্রে সৃজনশীলতা, মৌলিকতা এবং প্রচলিত সীমার বাইরে চিন্তা করার ক্ষমতা বিশেষভাবে গুরুত্ব পায়। রুশ সাহিত্য ও পরিবেশবান্ধব নগর গড়ার আগ্রহের অপ্রত্যাশিত যোগসূত্র বা পডকাস্টিংয়ের আগ্রহকে খাদ্যনিরাপত্তা সমস্যার সঙ্গে সংযুক্ত করা। হান্টসম্যান প্রোগ্রাম এমন একটি জায়গা, যেখানে আগের অনুসন্ধানকে আরও এক ধাপ এগিয়ে নেওয়া হয়। যারা প্রমাণ করতে পারে, তারা ইতিমধ্যে বৈশ্বিক পরিবর্তন-নির্মাতা হওয়ার পথে এবং তীব্র প্রতিযোগিতার মধ্যেও নিজেকে আলাদা করে তুলতে সক্ষম।
সূত্র: ফোর্বস

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের বি ইউনিটের (কলা ও আইন অনুষদ) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) বি ইউনিটের আহ্বায়ক ও আইন অনুষদের ডিন খ্রীষ্টিন রিচার্ডসনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
কোনো শিক্ষক শিক্ষার্থীকে কোনো ধরনের শারীরিক শাস্তি দিতে পারবেন না। শিক্ষার্থীর প্রতি মানসিক নিপীড়নও নিষিদ্ধ করা হয়েছে। এসব বিধান লঙ্ঘন করলে তা অসদাচরণ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া যাবে।
১৩ ঘণ্টা আগে
ঢাকা ও ফেনীর দুটি কলেজের নাম পরিবর্তন করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামে নামকরণ করা হয়েছে। একই সঙ্গে টাঙ্গাইল ও রাজশাহীর দুটি কলেজের নামও পরিবর্তন করা হয়।
১৫ ঘণ্টা আগে
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) স্কুল অব বিজনেস অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপের (এসবিই) অধীন ম্যানেজমেন্ট বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মামুন হাবিব আন্তর্জাতিক জীবনীগ্রন্থ ‘ব্রিটিশপিডিয়া সাকসেসফুল পিপল ইন মালয়েশিয়া ও সিঙ্গাপুর’-এর সপ্তম সংস্করণে অন্তর্ভুক্ত হয়েছেন। লন্ডনভিত্তিক ব্রিটিশ
১৭ ঘণ্টা আগে