২০২৪-২৫ শিক্ষাবর্ষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড শুরু হয়েছে। বুধবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের স্নাতকপূর্ব শিক্ষাবিষয়ক স্কুলের ডিন (ভারপ্রাপ্ত) ড. মো. আশেক কবির চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৫ মে) থেকে ভর্তি-ইচ্ছুকরা বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত অফিশিয়াল ওয়েবসাইটে লগইন করে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ৩০ মে পর্যন্ত।
বিজ্ঞপ্তিতে বলা হয়, যেসব শিক্ষার্থী কলেজ কর্তৃক প্রাথমিক আবেদন নিশ্চয়ন করেছেন, তাঁরা ১৫-৩০ মে পর্যন্ত ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে Applicant Login (Honours) অপশনে প্রবেশ করে আবেদন আইডি ও পিন ব্যবহার করে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন।
৩১ মে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলাভিত্তিক নির্ধারিত কলেজ কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার দিন শিক্ষার্থীদের অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত প্রবেশপত্র এবং এইচএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে আনতে হবে। প্রবেশপত্রে উল্লিখিত সব নির্দেশনা মেনে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে।

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণের সর্বোচ্চ ফি নির্ধারণ করা হয়েছে ২ হাজার ৯৯৫ টাকা। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে এই ফি দিতে হবে। আর মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণে ২ হাজার ৪৩৫ টাকা ফি ফিতে হবে।
৩ ঘণ্টা আগে
নবনিযুক্ত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে এ সৌজন্য সাক্ষাৎ করেন।
৫ ঘণ্টা আগে
ইংরেজি মাধ্যম শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সরকারি নীতিমালার আওতায় আনার বিষয়ে পর্যায়ক্রমে পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, ‘যত্রতত্র অনিবন্ধিত বা অস্থায়ী অবকাঠামোয় স্কুল পরিচালনা গ্রহণযোগ্য নয়। স্কুল পরিচালনার ক্ষেত্রে...
৬ ঘণ্টা আগে
শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে ফিরিয়ে আনতে পরিবেশ সৃষ্টি, জাতীয় কারিকুলাম (পাঠ্যক্রম) পর্যালোচনা এবং কারিগরি শিক্ষার আধুনিকায়ন—এই তিন বিষয়কে শিক্ষার অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
৬ ঘণ্টা আগে