ইংরেজিতে দক্ষ হতে চাইলে শুধু ছোট ছোট উত্তর জানা থাকলেই হবে না। সেই উত্তরকে একটু বাড়িয়ে বললে কথা আরও সুন্দরভাবে এগোতে থাকে। আগের পর্বে শিখেছিলাম কীভাবে সাধারণ উত্তরকে একটু বড় করে বলা যায়। এই পর্বে আমরা কয়েকটি সাধারণ প্রশ্ন আর সেগুলোর সহজ, সুন্দর উত্তর কীভাবে দিতে হয়, তা গল্পের মতো করে শিখব।
‘What do you do?’
আপনি কী করেন?
ধরুন, কেউ আপনাকে জিজ্ঞেস করল, ‘What do you do?’
আপনি সহজভাবে বলতে পারেন,
‘I am a student.’ কিন্তু একটু বড় করে বললে I’m a student at Dhaka University, majoring in English Literature. I’m currently preparing for my exams and also interested in research work. অথবা, আপনি যদি চাকরি করেন I work in a private organization as a content writer. I mainly write articles and features for online platforms. এভাবে বললে মানুষ আপনার কাজের পাশাপাশি আপনার আগ্রহ সম্পর্কেও জানতে পারে।
‘What are your hobbies?’ আপনার শখ কী?
এই প্রশ্নের উত্তরে শুধু বলা যায়—
‘I like reading and watching movies.’ কিন্তু আরও সুন্দরভাবে বললে ‘I enjoy reading books, especially stories and articles. I also like watching movies in my free time. It helps me relax and learn new things.’ অথবা, In my free time, I enjoy writing and listening to music. Sometimes I also like spending time with friends and exploring new places. এতে আপনার কথা আরও জীবন্ত ও আকর্ষণীয় হয়ে ওঠে।
‘What are your plans for the future?’
ভবিষ্যতে আপনি কী করতে চান?
এর সহজ উত্তর: ‘I want to do something good in the future.’ কিন্তু আরও বাড়িয়ে বললে, ‘In the future, I want to pursue higher studies abroad and build a career in research or academia. I’m particularly interested in contributing to social development through education.’ অথবা, ‘My goal is to become a journalist and work on meaningful stories that can create positive social impact.’ এভাবে বললে আপনার স্বপ্ন আর লক্ষ্য পরিষ্কারভাবে বোঝা যায়।
ইংরেজিতে দক্ষ হতে চাইলে অনুশীলনের বিকল্প নেই। ছোট উত্তরকে একটু বড় করে বলার অভ্যাস করলে ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাস বাড়বে।
[আগামী পর্বে-৩]

বর্তমান সময়ের অসুস্থ প্রতিযোগিতা, চারপাশের নেতিবাচক পরিবেশ এবং ভবিষ্যতের অনিশ্চয়তা—সব মিলিয়ে আমরা প্রায়ই মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়ি। তখন মনে হয়, জীবনের কিছুই যেন নিজের নিয়ন্ত্রণে নেই। তবে হাজার বছরের পুরোনো ‘স্টোয়িক দর্শন’ এবং রায়ান হলিডের বিখ্যাত বই ‘দ্য ডেইলি স্টোয়িক’ আমাদের শোনায় ভিন্ন এক বাস্তবত
২ ঘণ্টা আগে
দেশের বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ১২ হাজার ৯৫১টি প্রতিষ্ঠান প্রধান শূন্য পদের বিপরীতে ৫৩ হাজার ৬৯টি আবেদন জমা পড়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে...
১ দিন আগে
জিএসটি গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের (মানবিক শাখা) ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছেন ব্রাহ্মণবাড়িয়ার কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজের শিক্ষার্থী মিজানুর রহমান। আজ সোমবার (৬ এপ্রিল) দুপুরে গুচ্ছভুক্ত সব বিশ্ববিদ্যালয়ের ফলাফল ঘোষণা করা...
২ দিন আগে
পাবলিক পরীক্ষায় নকল ও ডিজিটাল জালিয়াতি ঠেকাতে ১৯৮০ সালের পাবলিক পরীক্ষা আইন হালনাগাদ করে আরও কঠোর করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, ইতিমধ্যে আইনের খসড়া মন্ত্রিসভায় উপস্থাপন করা হয়েছে, তবে কিছু দুর্বলতা থাকায় তা পুনরায় আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
২ দিন আগে