যুক্তরাষ্ট্র ভিত্তিক বিশ্বের অন্যতম চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেলের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সাবেক শিক্ষার্থী আল হেলাল। তিনি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের ২০১২-১৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।
ইনটেলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি পাওয়ার বিষয়টি তিনি গত মঙ্গলবার নিজের ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে নিশ্চিত করেন। গত ১১ এপ্রিল যুক্তরাষ্ট্রের অরিগন ইনটেলের অফিসে যোগদান করেছেন।
আল হেলাল বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে সিএসই সম্পর্কে তেমন ধারণা ছিল না। এক রকম নাম শুনেই ভর্তি হয়েছিলাম কম্পিউটার সায়েন্সে। ছোটবেলায় কম্পিউটারে গেমস খেলা থেকেই কম্পিউটার কেন্দ্রিক একটা অন্যরকম প্যাশন ছিল। ভর্তি হওয়ার আগে প্রোগ্রামিং সম্পর্কে কোন ধারণাই ছিল না। এতটাই কম জ্ঞান ছিল যে একবার একজন ভালো প্রোগ্রামার সিনিয়র ভাইকে জিজ্ঞাসা করে ফেলেছিলাম, আপনি ওয়েবসাইট বানাতে পারেন? ১ম বর্ষে সি++ কোর্সটি পড়ার সময় অনলাইনে ‘প্রোগ্রামিং প্রবলেম সলভ’ করতে গিয়ে বুঝতে পারি প্রোগ্রামিং কোথায় কাজে লাগে। পাশাপাশি গণিতের প্রতি প্যাশন থাকায় প্রোগ্রামিং উপভোগও করতে শুরু করি। তখন থেকেই প্রতিষ্ঠিত কোনো সফটওয়্যার কোম্পানিতে কাজ করার স্বপ্ন দেখতে শুরু করি।’
হেলাল আরও বলেন, ‘খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়ার পরে সোনালী ব্যাংক এবং জনতা ব্যাংকসহ তিনটি ব্যাংকে সিনিয়র অফিসার (আইটি) পদে চাকরি পেলেও যোগদান করা হয়নি। কারণ স্বপ্নের পেছনে বিভোর হয়ে ছুটছিলাম তখন। এর মধ্যেই মাস্টার্সের জন্য স্কলারশিপ পেয়ে আমেরিকায় চলে আসি। সৃষ্টিকর্তার কাছে অনেক কৃতজ্ঞ কারণ স্বপ্নটা আজ সত্যি হয়েছে। নিজের স্বপ্নটাকে ছুঁয়ে দেখতে পেরেছি এইটাই অনেক বড় পাওয়া আমার কাছে।’
যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার গড়তে চান তাদের উদ্দেশে হেলাল বলেন, ‘প্রথমত লক্ষ্য স্থির করাটা জরুরি। তারপর লক্ষ্যে পৌঁছানোর জন্য রুটিন মাফিক প্রয়োজনীয় কাজগুলো করে যেতে হবে। প্রোগ্রামিং এবং রিলেটেড প্রবলেম সলভিং-এ লেগে থাকতে হবে। চলার পথটা হয়তো সহজ হবে না, কিন্তু সব বাধা অতিক্রম করে সামনে এগিয়ে গেলে সাফল্য আসবেই।’

স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের জন্য বরাদ্দ করা ২৪টি ডিম ও ২২ প্যাকেট বিস্কুট আত্মসাতের অভিযোগ উঠেছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকার বিরুদ্ধে। অভিযোগটি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে প্রকাশের পর বিষয়টি আমলে...
৪ ঘণ্টা আগে
দেশের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে পুনর্গঠন করা হবে যাতে শিক্ষার্থীরা শুধু ডিগ্রিধারী নয়, দক্ষ, নৈতিক ও কর্মসংস্থান-উপযোগী নাগরিক হিসেবে গড়ে ওঠে। অতীতের মতো কেবল সনদনির্ভর শিক্ষা নয়, বরং দক্ষতা, মূল্যবোধ ও বাস্তব কর্মজীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ শিক্ষাই হবে সরকারের অগ্রাধিকার...
৫ ঘণ্টা আগে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে যাওয়া সাবেক এক নারী শিক্ষার্থীকে হল থেকে বের করে দেওয়া এবং এ ঘটনায় হল সংসদের দায়িত্বশীল পদে থাকা কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তুলে তাঁদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে বিপ্লবী ছাত্র মৈত্রী,
৫ ঘণ্টা আগে
মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত ‘স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম’-এর জাতীয় পর্যায়ের প্রদর্শনী আগামীকাল সোমবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। একই অনুষ্ঠানে দেশের ২৯ হাজার ৬২১টি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে...
৫ ঘণ্টা আগে