খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) দুই দিনব্যাপী বন গবেষণা প্রযুক্তির (আই ট্রি) প্রশিক্ষণ শুরু হয়েছে। আজ শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিন বিভাগের ক্লাসরুমে এ প্রশিক্ষণ শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ড. রুমানা রানা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিন বিভাগের সিনিয়র অধ্যাপক ড. গোলাম রাক্কিবু। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ বন বিভাগের রিসোর্স ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (রিমস) ইউনিটের উপ-বন সংরক্ষক মো. জহির ইকবাল। আই ট্রি ও প্রশিক্ষণের উদ্দেশ্য সম্পর্কে বক্তব্য দেন কম্পাস প্রোগ্রামের একাডেমিক অ্যান্ড রিসার্চ কো-অর্ডিনেশন স্পেশালিস্ট মো. শামস উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালনা করেন অধ্যাপক ড. মো. রবিউল আলম। পরে অধ্যাপক ড. মো. রবিউল আলম, শাহদেব চন্দ্র মজুমদার, বাবলু জামান, মো. জহির ইকবাল প্রশিক্ষণের বিভিন্ন সেশন পরিচালনা করেন। প্রশিক্ষণ অনুষ্ঠানটি আগামীকাল (শনিবার) শেষ হবে। প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ফউটে ডিসিপ্লিনের শিক্ষকসহ ৪০ জন শিক্ষার্থী অংশ নেন।
উল্লেখ্য, আই ট্রি হচ্ছে বন গবেষণা সম্পর্কিত একটি বিশ্বখ্যাত সফটওয়্যার। যার মধ্যে বন গবেষণা, জরিপ, জিআইএসসহ বিভিন্ন প্রযুক্তি অন্তর্ভুক্ত রয়েছে। প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা এ বিষয়ে দক্ষতা অর্জন করতে পারবেন।

উচ্চশিক্ষার আন্তর্জাতিকীকরণ এবং বৈশ্বিক শিক্ষাব্যবস্থার সঙ্গে বাংলাদেশের উচ্চশিক্ষাকে আরও সম্পৃক্ত করতে ‘ক্রস-বর্ডার হায়ার এডুকেশন নীতিমালা’ প্রণয়ন করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
৯ ঘণ্টা আগে
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিভিন্ন উচ্চশিক্ষা প্রোগ্রামে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স বাই কোর্সওয়ার্ক, মাস্টার্স বাই মিক্সড মোড, মাস্টার্স বাই রিসার্চ ও ডক্টরাল বাই রিসার্চ প্রোগ্রামে ভর্তি নেওয়া হবে।
১৬ ঘণ্টা আগে
ইন্দোনেশিয়া বর্তমানে উচ্চশিক্ষার জন্য অত্যন্ত সম্ভাবনাময় একটি দেশ। প্রথমত, এখানে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ১০০ শতাংশ বৃত্তি পাওয়ার সুযোগ রয়েছে। দ্বিতীয়ত, দেশটির বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান...
১৮ ঘণ্টা আগে
মাথার ওপরে নীল আকাশ, সাদা মেঘের ভেলা। আর নিচে বাতাসের দোলায় দুলছে সাদা কাশফুল। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের পাশ দিয়ে হাঁটলেই চোখে পড়ে এই দৃশ্য। লালমাটির বুকে সাদা কাশের শিষ যেন আমাদের শরতের বার্তা জানিয়ে দিচ্ছে।
১৮ ঘণ্টা আগে