
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) চলতি বছরের এইচএসসি পরীক্ষা আগামী ২৩ সেপ্টেম্বর থেকে (শুক্রবার) শুরু হবে। চলবে আগামী ২৯ অক্টোবর পর্যন্ত।
আজ মঙ্গলবার বাউবির ভারপ্রাপ্ত পরিচালক (তথ্য ও জনসংযোগ) ড. আ ফ ম মেজবাহ উদ্দিনের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, চলতি বছরের এইচএসসি পরীক্ষা আগামী ২৩ সেপ্টেম্বর (শুক্রবার) শুরু হবে। সারা দেশের জেলা-উপজেলা পর্যায়ে ৩০৮টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবারের পরীক্ষায় প্রথম ও দ্বিতীয় বর্ষে সর্বমোট ৮৮ হাজার ২৩৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। এর মধ্যে পুরুষ পরীক্ষার্থী ৫৩ হাজার ৬২৬ জন এবং নারী পরীক্ষার্থী ৩৪ হাজার ৬১২ জন।
আরও বলা হয়, এ পরীক্ষা শুধু শুক্র ও শনিবার বন্ধের দিনগুলোতে সকাল ও বিকেলে অনুষ্ঠিত হবে। প্রত্যেক পরীক্ষার্থীকে তাঁর পরীক্ষার মূল আইডি কার্ডসহ যথাসময়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।

ব্যবসা ও ফাইন্যান্সে ক্যারিয়ার গড়তে চান? সঠিক বিশ্ববিদ্যালয় নির্বাচন হতে পারে আপনার ক্যারিয়ারের প্রথম ধাপ। ফাইন্যান্স, মার্কেটিং, অর্থনীতি, ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে বিশ্বের নামী বিশ্ববিদ্যালয়গুলোতে।
৯ ঘণ্টা আগে
জার্মানির ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত হয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী ‘এআইইউবিয়ান ইন ইউরোপ-সিজন ২’। সম্প্রতি সালবাউ গ্যালুসে আয়োজিত অনুষ্ঠানে ইউরোপের বিভিন্ন দেশ থেকে ২৫০-এর বেশি প্রাক্তন শিক্ষার্থী এবং তাঁদের পরিবারের সদস্যরা অংশ নেন।
৯ ঘণ্টা আগে
মতিহারের সবুজে ঘেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের তিনটি ইউনিটের মধ্যে ‘বি’ ইউনিটে ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা পরীক্ষা দেন। এই ইউনিটে ভর্তির প্রস্তুতির জন্য শুধু পড়াশোনা নয়, প্রয়োজন সঠিক কৌশল ও সময়ের যথাযথ ব্যবহার।
৯ ঘণ্টা আগে
দেশের যোগ্য ও সক্ষম বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে পিএইচডি ডিগ্রি প্রদানের সুযোগ দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। তবে গবেষণার মান ও একাডেমিক সততা নিশ্চিত করেই এ সুযোগ দেওয়া হবে।
২১ ঘণ্টা আগে