Ajker Patrika

এসএসসির ফল জুলাইয়ের শেষ সপ্তাহে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২২ জুন ২০২৩, ১৩: ৪৭
এসএসসির ফল জুলাইয়ের শেষ সপ্তাহে

আগামী জুলাই মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হতে পারে চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল। এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

আজ বৃহস্পতিবার আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার আজকের পত্রিকাকে এ তথ্য জানান।

তপন কুমার বলেন, ‘এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়ন প্রায় শেষ পর্যায়ে। এখন রেজাল্ট তৈরির অন্যান্য আনুষ্ঠানিকতা চলছে। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে জুলাইয়ের শেষ সপ্তাহের যেকোনো দিন ফল প্রকাশ করা হবে।’

গত ৩০ এপ্রিল সারা দেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়, যা শেষ হয় ২৮ মে। দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এই পরীক্ষায় ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশ নেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এখন টিভির ঘটনা সমঝোতার চেষ্টা করবেন তথ্যমন্ত্রী

ড. ইউনূস এখন কোথায় আছেন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়?

২৬ ফেব্রুয়ারি বসতে পারে সংসদের প্রথম অধিবেশন, সভাপতিত্ব করবেন কে

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

প্রধানমন্ত্রীর গবেষণা কর্মকর্তা হলেন আবদুস সাত্তার পাটোয়ারী

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত