শব্দের অর্থ শিখুন
ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো করতে চাইলে শব্দ ভান্ডার মজবুত হতে হবে। শব্দ ভান্ডার মজবুত করার জন্য অর্থ ও পরিভাষাসহ প্রচুর ইংরেজি শব্দ শিখতে হবে। মানসম্মত ভাবে লেখার জন্য কিছু শব্দের অর্থ বা শব্দগুচ্ছ শিখতে হবে। যেমন: ‘ধনী গরিব নির্বিশেষে’–বাক্যটির ইংরেজি হবে ‘Irrespective of rich and poor’। পাশাপাশি ইংরেজি বাগধারা, প্রবাদ প্রবচন ও বহুল প্রচলিত নীতি বাক্যগুলো শেখা জরুরি। নইলে লেখা মান সম্মত হবে না।
ব্যাকরণ শিখুন
ইংরেজি ব্যাকরণ অনুসারে বাক্য লেখার সময় Preposition ব্যবহার করতে হয়। তাই শুদ্ধ বাক্য লেখার জন্য Preposition ও Appropriate Preposition গুলির বাংলা অর্থ ও সাধারণ ব্যবহার শিখে নিতে হবে। ক্রিয়ার কাল সম্পর্কেও ভালো ধারণা রাখতে হবে যেন বাক্য দেখেই কোন Tense শনাক্ত করতে পারেন। যদি ‘কাল স্কুলে যাব’ বাক্যটির ইংরেজি অনুবাদ ‘I go school tomorrow’ লিখেন, তবে সেটা সঠিক নয়; এ ক্ষেত্রে ‘I will go to school tomorrow’ লিখতে হবে। এ ছাড়া বিরামচিহ্নের সঠিক ব্যবহার শেখাও খুব গুরুত্বপূর্ণ।
পড়তে হবে
কোনো ভাষাই হুবহু ব্যাকরণের সব নিয়ম মেনে চলে না। কিছু ব্যতিক্রম ও প্রচলিত নিয়ম থাকে। এ সব ব্যতিক্রম ও প্রচলিত নিয়ম বোঝার ও শেখার জন্য বেশি বেশি ইংরেজি পড়তে হবে। এ ক্ষেত্রে নিয়মিত ইংরেজি খবরের কাগজ পড়তে পারেন। ইংরেজি সাহিত্য ও বিভিন্ন ম্যাগাজিন পড়লেও লেখার ধরন শেখা সহজ হবে। পাশাপাশি বিভিন্ন ধরনের তথ্য ও বিষয়ভিত্তিক লেখা পড়ার মধ্য দিয়ে বিভিন্ন বিষয়ে কীভাবে লিখতে, বা বলতে হয়–সে বিষয়টি শিখতে পারবেন।
লেখার ধরন
প্যারাগ্রাফ লেখার সময় যেমন এক নিয়মে লিখতে হবে, আবার প্রবন্ধ, ছড়া বা গল্প লেখার সময় ভিন্ন নিয়ম। তাই যেকোনো বিষয়ে লেখার আগে লেখার ধরন ও গঠন সম্পর্কে জানা উচিত। তথ্যভিত্তিক কোনো কিছু লেখার সময় তথ্যসহ লিখতে হবে। গল্প লেখার সময় কাহিনি আলেখ্য, সূচনা, উপসংহার, কাহিনি আবহ অনুসারে সাজিয়ে লিখতে হবে। লেখার আকার এবং প্রকার অনুযায়ী ভাষা ব্যবহার করতে হবে। চেষ্টা করতে হবে যেন একই ধরনের বাক্য বারবার ব্যবহার করা না হয়।
অনুশীলন
ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য অনুশীলন দারুণ কাজে দেয়। তাই নিয়মিত অনুশীলন করুন। সম্ভব হলে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো কারওর সহায়তা নিন। লেখার পর ভুলগুলো খুঁজে বের করার চেষ্টা করুন। সম্ভব হলে প্রতিদিন অন্তত একটি বিষয়ের ওপর এক পৃষ্ঠা করে লিখবেন। নিয়মিত অনুশীলনের মাধ্যমে ইংরেজি ফ্রি হ্যান্ড রাইটিংয়ে সাবলীল হওয়া সম্ভব।

চট্টগ্রাম বোর্ডে আজ ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডে আলিমের বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এরপর ২২ আগস্ট আইসিটি, ২৪ আগস্ট পদার্থবিজ্ঞান, হিসাববিজ্ঞান ও যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং ২৭ আগস্ট এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে।
২ ঘণ্টা আগে
শিক্ষার্থী, প্রশিক্ষক ও পেশাজীবীদের জন্য অতিপরিচিত ও প্রয়োজনীয় একটি মাধ্যম পাওয়ার পয়েন্ট। সব ধরনের দাপ্তরিক কাজে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ব্যবহার করা হয়। তথ্য ও ভাবনাকে সহজে তুলে ধরতে এর ব্যবহার বেশ কার্যকর। তবে শুধু তথ্য সাজালেই আকর্ষণীয় প্রেজেন্টেশন হয় না।
৩ ঘণ্টা আগে
সুইডেনে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা শিক্ষার্থীদের জন্য এসেছে নতুন সুযোগ। দেশটির ডালার্না বিশ্ববিদ্যালয়ে ২০২৭ শিক্ষাবর্ষে স্নাতকোত্তর পড়ার জন্য দেওয়া হচ্ছে বৃত্তি। আন্তর্জাতিক শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন। ভালো একাডেমিক ফল, ইংরেজিতে দক্ষতা এবং পড়াশোনায় আগ্রহ থাকলে বৃত্তি পাওয়ার ক্ষেত্রে
৩ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের ২৫০তম বার্ষিকী (ফ্রিডম ২৫০) উদ্যাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয় অব লিবারেল আর্টস বাংলাদেশে (ইউল্যাব) ‘আমেরিকান ফাউন্ডার্স মিউজিয়াম এক্সিবিশন’ অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ আগস্ট বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসের ডি-বিল্ডিং লবিতে যৌথভাবে এই প্রদর্শনীটির আয়োজন করা হয়...
১৩ ঘণ্টা আগে