
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভাইভা নেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার। তবে প্রযুক্তিগত প্রক্রিয়া এখনো সম্পূর্ণ না হওয়ায় বিষয়টি নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মন্ত্রী জানান, প্রধান শিক্ষক ও অধ্যক্ষ নিয়োগের জন্য প্রায় ৫৩ হাজার প্রার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে প্রায় ১৫ হাজার প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। বর্তমানে শূন্যপদের সংখ্যা ১১ হাজার ১৫০।
শিক্ষামন্ত্রী বলেন, নিয়োগপ্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরপেক্ষ করতে এআই-ভিত্তিক ভাইভা পদ্ধতি চালুর চেষ্টা করা হচ্ছে। এমন একটি ব্যবস্থা তৈরি করা হচ্ছে, যেখানে কোনো ধরনের পক্ষপাতিত্বের সুযোগ থাকবে না। তবে প্রযুক্তিগত উন্নয়নকাজ এখনো শেষ হয়নি।
মন্ত্রী আরও বলেন, নির্ধারিত সময়ের মধ্যে এ পদ্ধতি চালু করা সম্ভব না হলে প্রচলিত পদ্ধতিতেই ভাইভা নেওয়া হবে। দ্রুত নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন করার লক্ষ্যে কাজ চলছে বলেও জানান তিনি।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এবং ঢাকা, যশোর, রাজশাহী, কুমিল্লা ও বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে সরকার।
৩৪ মিনিট আগে
মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ৬ জুন ২০২৬ ‘Academic Bridges between Pakistan and Bangladesh: Contemporary Perspectives’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনার শেষে এমআইইউ ও পাকিস্তানের ইনস্টিটিউট অব রিজিওনাল স্টাডিজ, পেশোয়ার-এর মধ্যে একাডেমিক ও গবেষণা সহযোগিতা বাড়াতে...
২ ঘণ্টা আগে
বিশ্ব খাদ্য নিরাপত্তা দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সেস (বিইউএইচএস)। দিবসটি উপলক্ষে গতকাল রোববার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালি ও খাদ্য নিরাপত্তাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
২ ঘণ্টা আগে
‘এই অর্থবছরে আমরা জিডিপির ২ শতাংশ পাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীর থেকে। তিনি আশ্বস্ত করেছেন এই বাজেট (জিডিপির) ৫ শতাংশ পর্যন্ত উন্নত করা হবে। এবার আমরা পাচ্ছি টেকনিক্যাল মাদ্রাসায় (কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে) ১৮ হাজার কোটি টাকা...
২ ঘণ্টা আগে