
‘মা’—ভালোবাসা, যত্ন আর নিঃস্বার্থ মমতার আরেক নাম। মায়ের আদরে বড় হয়ে একসময় সন্তান জীবনের প্রয়োজনে দূরে চলে যায়। সেই সন্তানের খাওয়া, ঘুম, শরীর কিংবা প্রতিদিনের ছোট ছোট বিষয় নিয়েও তাঁর অফুরন্ত ভাবনা। এমন কোনো দিন নেই, যেদিন মা সন্তানের খোঁজ নেন না।

মাকে ভালোবাসতে দিনক্ষণ লাগে না। প্রতিটি মানুষ ভালোবাসে তাঁর মাকে। জীবনের কর্মব্যস্ততায় হয়তো মুখ ফুটে বলা হয় না সে কথা। যখন বিশেষ কোনো দিন সামনে এসে দাঁড়ায়, মায়ের জন্য আকুল হয়ে ওঠে প্রাণ। আজ বিশ্ব মা দিবসে তারকারাও বললেন মায়ের কথা। স্মৃতিতে আর ভালোবাসায় আবেগতাড়িত হলেন মায়ের কথা বলে।

মা, বাবা, কন্যা কিংবা এ রকম নানান নামে থাকা দিবসগুলো নিয়ে সমাজে মিশ্র প্রতিক্রিয়া আছে। একটা মত, এই মানুষদের বছরের এক দিনের আনুষ্ঠানিকতায় সীমিত করা ঠিক নয়। উল্টো মত, এসব দিবস আলোচ্য প্রসঙ্গের বাড়তি গুরুত্ব স্মরণ করিয়ে দেয়।
বছরের প্রতিটি দিনই হয়তো মায়ের জন্য, কিন্তু মে মাসের এই বিশেষ দিনে আমরা একটু থেমে যাই, একটু গভীরভাবে ভাবি এই মানুষের কথা, যাঁর ভালোবাসা নিঃশর্ত, যাঁর আত্মত্যাগ সীমাহীন। ১১ মে বিশ্বজুড়ে উদ্যাপিত হচ্ছে মা দিবস—শ্রদ্ধা আর ভালোবাসায় মাকে স্মরণ করার এক অনন্য দিন। আধুনিক জীবনের ব্যস্ততায় হারিয়ে যাওয়া...