
ঘুমানোর ভান করে উড়োজাহাজে নারী সহযাত্রীর গায়ে বারবার হাত রাখছিলেন ভারতীয় এক যাত্রী। তারপর যৌন হয়রানির অভিযোগে যেতে হলো আদালতে। যুক্তরাষ্ট্রের এক অভ্যন্তরীণ ফ্লাইটে এ ঘটনায় ঘটেছে।
ওই ভারতীয় নাগরিকের নাম বরুণ অরোরা (৩৮)। এ মামলায় ভার্জিনিয়ায় একটি আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। তাঁর সর্বোচ্চ দুই বছরের কারাদণ্ড হতে পারে বলে এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে।
মার্কিন অ্যাটর্নি অফিসের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ঘটনাটি ঘটে ২০২৪ সালের ২৯ আগস্ট। সেদিন রোড আইল্যান্ড থেকে ওয়াশিংটনগামী একটি ফ্লাইটে ভ্রমণ করছিলেন অরোরা।
আদালতের নথিপত্র অনুযায়ী, অরোরার পাশের আসনে বসা ওই নারী যাত্রী উড়োজাহাজ অবতরণের ঠিক আগমুহূর্তে ঘুম থেকে ওঠার পর বুঝতে পারেন, অরোরা তাঁকে আপত্তিকরভাবে স্পর্শ করছেন।
বিবৃতিতে বলা হয়, ‘ঘুমের মাস্ক পরা অরোরা ঘুমানোর ভান করেন এবং ভুক্তভোগী বারবার তাঁর হাত সরিয়ে দেওয়ার পরও তিনি হাত সরাননি।’
মামলাটির তদন্ত করে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)-এর ওয়াশিংটন ফিল্ড অফিস। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিশেষ সহকারী মার্কিন অ্যাটর্নি ম্যাডিসন মুমা এবং সহকারী মার্কিন অ্যাটর্নি রাসেল এল কার্লবার্গ।
অ্যাটর্নি অফিস আরও জানায়, ভারতীয় নাগরিক অরোরা বৈধ কাগজপত্র ছাড়াই যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। তাঁকে ২৯ জানুয়ারি ফ্লাইটে অবস্থানকালে আপত্তিকর আচরণ ও হেনস্থার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়। যুক্তরাষ্ট্রের দণ্ড নির্দেশিকা ও অন্যান্য আইনি বিবেচনা মাথায় রেখে আগামী ৭ মে ফেডারেল জেলা আদালতের একজন বিচারক তাঁর সাজা নির্ধারণ করবেন।
এ ধরনের আরেক ঘটনায়, গত বছরের নভেম্বরে যুক্তরাজ্যে ৩৪ বছর বয়সী এক ভারতীয় নাগরিককে ২১ মাসের কারাদণ্ড দেওয়া হয়। জাভেদ ইনামদার নামে ওই ব্যক্তি ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে ১২ বছর বয়সী এক কিশোরীকে যৌন নিপীড়নের দায়ে দণ্ডিত হন। ২০২৪ সালের ১৪ ডিসেম্বর মুম্বাই থেকে লন্ডনগামী ওই ফ্লাইটে ঘটনাটি ঘটে।

গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ ‘আয়নাবাজি’ সিনেমার মতো একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। টাকার বিনিময়ে অন্য আসামির হয়ে জেল খাটতে গিয়ে ধরা পড়েছেন মো. আজিজুল হক নামের এক ব্যক্তি। ফিঙ্গারপ্রিন্ট প্রযুক্তির মাধ্যমে তাঁর প্রকৃত পরিচয় শনাক্ত করেছে কারা কর্তৃপক্ষ।
২ দিন আগে
পৃথক তিনটি ঘটনাস্থল। তিনটি খুন। দুই ঘটনায় প্রাণ গেছে দুই নারীর। আরেক স্থানে খুন হয়েছেন এক পুরুষ। তিনটি হত্যাকাণ্ডই ঘটিয়েছেন তাঁদের ছেলেরা। পুলিশ, এলাকাবাসী ও স্বজনদের বরাত দিয়ে জানা যাচ্ছে, খুনের ঘটনায় জড়িত তিনজনই মাদকাসক্ত।
৩ দিন আগে
বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘গানবাংলা’র ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপসের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দেশত্যাগে নিষেধাজ্ঞা জারির নির্দেশ দেন।
৬ দিন আগে
আজ এক বিজ্ঞপ্তিতে সিআইডি জানিয়েছে, সালাউদ্দিন সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ম্যারেজ মিডিয়া পেজ ব্যবহার করে যুক্তরাষ্ট্রপ্রবাসী ওই নারীর সঙ্গে পরিচিত হন। তিনি ভুয়া নাম ‘নাদিম আহমেদ সুমন’ ব্যবহার করে নিজেকে কানাডাপ্রবাসী ও বিপত্নীক দাবি করেন। ভুক্তভোগী নারীর আস্থা অর্জনের জন্য ভিডিও কলে তাঁর মা ও বোন..
১৪ দিন আগে